বিগ বস সিজন ১৩-তে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সল্লু ভাই

Indrani Mukherjee |  
Published : Jun 22, 2019, 01:55 PM ISTUpdated : Jun 22, 2019, 02:03 PM IST
বিগ বস সিজন ১৩-তে  কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সল্লু ভাই

সংক্ষিপ্ত

বিগ বস সিজন ১৩-তে কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন সলমনের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোড় গুঞ্জন এবারের সিজনে সলমন নাকি নিতে চলেছেন ৪০৩ কোটি টাকা

বিগ বস সিজন ১২ শেষ হওয়ার পর অগণিত দর্শক অপেক্ষা করে বসেছিলেন বিগ বস সিজন ১৩-এর। ইতিমধ্যেই সোশ্যল মিডিয়ায় বিগ বস সিজন ১৩ নিয়ে একাধিক গুজব ছড়িয়ে গিয়েছে। প্রথমে জল্পনা ছিল সলমন খানের সঙ্গে এবারের সিজনে সঞ্চালনা করবেন একজন মহিলা সঞ্চালিকা। তারপর শোনা গিয়েছেল, সলমন খানের সঙ্গে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনুপ জালোটা।

আর এবার বিগ বস সিজন ১৩-এ সলমনের পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোড় জল্পনা। এর আগে সিজন ১২-তে সলমনের পারিশ্রমিক ছিল ১২-১৪ কোটি টাকা। সিজন ১১-র অনুপাতে যা খানিকটা বেশি। সিজন ১১-তে সলমন প্রতি পর্বের জন্য নিতেন ১১ কোটি টাকা। যেহেতু অনুষ্ঠানের নিয়ম অনুসারে সপ্তাগে দু'বার সলমন শো-তে আসতেন, সেই হিসাবে আগের সিজনে তিনি নিয়েছিলেন ৩০০-৩৫০ কোটি টাকা।

আর এবার সেই পারিশ্রমিক এক লাফে পৌঁছে গেল ৪০৩ কোটি টাকায়! একটি গসিপ ম্যাগাজিন সূত্রে খবর, এবারের বিগ বস সিজন ১৩-র জন্য প্রতিটা এপিসোডের জন্য সলমন নিচ্ছেন প্রায় ১৫.৫ কোটি টাকা! অর্থাৎ প্রতি সপ্তাহের শেষে সলমন বাড়ি নিয়ে যাবেন ৩১ কোটি টাকা। আর সেই হিসাব থেকেই বলা হচ্ছে যে, এবারের বিগ বস সিজন ১৩-তে সলমনের মোট পারিশ্রমিক ৪০৩ কোটি টাকা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Kantara Controversy: আদালতে ক্ষমা চাইবেন রণবীর! 'কান্তারা' বিতর্কে জমা দেবেন হলফনামা
Drishyam 3 Postponed: 'ধুরন্ধর ২'-এর ভয়ে পিছিয়ে গেল? নাকি অন্য কারণ? জানুন নতুন রিলিজ ডেট