দুবাইয়ের রেস্তোরায় প্লেটের পর প্লেট ভাঙলেন সলমন খানের বোন, মুহূর্তে ভাইরাল অর্পিতার ভিডিও

Published : Dec 07, 2020, 03:20 PM IST
দুবাইয়ের রেস্তোরায় প্লেটের পর প্লেট ভাঙলেন সলমন খানের বোন, মুহূর্তে ভাইরাল অর্পিতার ভিডিও

সংক্ষিপ্ত

চোখের সামনে একের পর এক প্লেট ভাঙলেন রেস্তোরাতে উন্মত্ত অর্পিতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল 

দুবাইয়ের রেস্তোরাতে পার্টিতে মত্ত সলমন খানের বোন অর্পিতা। সেখানেই বন্ধুর সঙ্গে মেতে নাচে গানে আসর মাতালেন তিনি। সেই ভিডিও এবার ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। তবে নাচ কিংবা গানের নয়, একের পর এক প্লেট ভাঙতে দেখা গেল এই ভিডিওতে অর্পিতাকে। সলমন খানের বোন বলে কথা। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বরাবরই ঝড় তুলে থাকেন অর্পিতা। তবে এবার এই ভয়াবহ ভিডিও নজর কাড়ল নেটিজেনদের। 

আরও পড়ুন- ২০২০-তে গুগলে ভারতে সব থেকে বেশি সার্চ হলেন কোন সেলেব, সুশান্ত না রিয়া, কত নম্বরে সানি লিওন

 

প্রথমে দেখা যায় অর্পিতার পাশে বসে থাকা এক মহিলা প্লেট ভাঙছেন, যা দেখে বেশ মজা পেয়েছেন অর্পিতা। এর কিছু পরে তিনিও সামিল হন প্লেট ভাঙার খেলায়। তারপরই তাঁকে নতুন এক ব্রাঞ্চ প্লেট এনে দেওয়া হয়। যা দেখে মুখে হাসি আরও বেড়ে যায় অর্পিতার। সেখান থেকে প্লেট নিয়ে সে ছুঁরে ভাঙতে থাকে।  

 

 

অর্পিতার প্রতিটি পোস্টই প্রায় ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। এবার এই গ্রীক রেস্তোরাতে অর্পিতার কাণ্ড যেন মুহূর্তে ঝড় তুলল। পরিবার হোক বা পার্টি, গেট টুগেদার, বরাবরই অর্পিতা তা ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। একাধিকবার চর্চাতেও উঠে আসে তাঁর নাম। তবে এবার এই আজব কাণ্ডের ভিডিওতে ভাইরাল হয়ে ওঠে অর্পিতা। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা