ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর খানিক সুস্থ সঞ্জয় দত্ত, বাড়িতেই করলেন দশেরার পুজো

Published : Oct 25, 2020, 08:01 PM IST
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর খানিক সুস্থ সঞ্জয় দত্ত, বাড়িতেই করলেন দশেরার পুজো

সংক্ষিপ্ত

মারণরোগকে হারিয়ে নভেম্বরে কাজে ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত সম্প্রতি দশেরার পুজো করলেন বাড়িতে  সেই ভিডিও পোস্ট করেছেন স্ত্রী মান্যতা দত্ত অভিনেতা দ্রুত সুস্থতার আসায় গোটা দেশ

বাড়িতেই করলেন দেশরার পুজো। মান্যতা দত্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সঞ্জয় দত্তের পুজো করার ভিডিও। ক্যাপশন দিয়েছেন, "তুমি আমার শক্তি, তুমি আমার গর্ব, আমার রাম।" মারণ রোগের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সঞ্জয় দত্ত। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর স্টেজ ফোর-এ ধরা পড়েছিল ফুসফুসের ক্যান্সার। সকলেই তাঁর শরীর খারাপের খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে। মারণরোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। কোনও অবস্থাতেই হার মানতে নারাজ তিনি। ক্যান্সারকে হারিয়ে নভেম্বরেই কাজে ফিরবেন বলেই আশ্বাস দিয়েছেন সঞ্জয় দত্ত। এরই মধ্যে ভক্তদের সুখবর দিলেন তিনি। 

সম্প্রতি নিজের টুইটারে যুদ্ধ জয়ের কথা টুইটে জানিয়েছেন অভিনেতা। ইকরা ও শাহরানের ১০ বছরের জন্মদিনেই যুদ্ধ জয়ের ঘোষণা করেন অভিনেতা। তিনি জানান, "শেষের কয়েকটা দিন ভীষণ কঠিন ছিল। তবে শেষমেষ সমস্ত যুদ্ধ জয় করে সন্তানদের জন্মদিনে খুশির খবর দিতে পেরে আমি আনন্দিত।" এই কঠিন যুদ্ধে জয়লাভ করে ভীষণ খুশি সঞ্জয় দত্ত। পরিবার, বন্ধু, অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় দত্ত। এবং এর পাশাপাশি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কোকিলাবেন হাসপাতালের ডঃ সেওয়ান্তি এবং তার গেটা টিমকে। যারা সবরকম ভাবে তার খেয়াল রেখেছেন। 

আরও পড়ুনঃREEL-এই খুনসুটি নিখিল-শ্যামার, অন্যদিকে নীল-তৃণার পুজো প্রেম, ভাইরাল তিন তারকা

 

বিশেষজ্ঞদের মতে, চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। গত পাঁচ বছরের রিপোর্টে দেখা গেছে, মাত্র ১০ শতাংশ রোগী এই পর্যায়ের ক্যান্সারকে হার মানাতে পেরেছেন। কিন্তু তিনি পুরো উল্টো। শরীরে মারণ রোগ বাসা বাঁধলেও দমে যায়নি সঞ্জয়ের ডেডিকেশন। কেমোথেরাপি মধ্যেও আপকামিং ছবি 'শামসেরা'র শুটিং শুরু করেছিলেন অভিনেতা। বাকি ছিল ৬ দিনের শুটিং। আবার তা শেষ করতেই মাঠে নেমেছিলেন সঞ্জয়। এর মধ্যেই হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি। বর্তমানে ৬ টি ছবি রয়েছে সঞ্জয়ের হাতে। তার মধ্যে বেশ কয়েকটি ছবির কাজ শেষ। আবার কয়েকটির কাজ এখনও বাকি।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Taarak Mehta Ka Ooltah Chashmah: নিউ ইয়র্কের India Day Parade-এ তারক মেহতা কাস্ট, উপচে পড়ল ভিড়
Kangana Ranaut: মুম্বইয়ের রাস্তায় অন্য লুকে কঙ্গনা, রাজনীতি ছেড়ে ছুটলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে