রণবীরের পর এবার করোনায় আক্রান্ত সঞ্জয়লীলা বনশালি, কোয়ারেন্টাইনে রয়েছেন আলিয়া ভাট

Published : Mar 09, 2021, 03:31 PM IST
রণবীরের পর এবার করোনায় আক্রান্ত সঞ্জয়লীলা বনশালি, কোয়ারেন্টাইনে রয়েছেন আলিয়া ভাট

সংক্ষিপ্ত

রণবীরের পর এবার করোনায় আক্রান্ত সঞ্জয়লীলা সূত্রের খবর অনুযায়ী এখন তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন  কোয়ারেন্টাইনে রয়েছেন আলিয়া ভাটও  সংযোগে আসা সকলকে টেস্ট করানোর অনুরোধ 

রণবীর কাপুরের পর এবার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলল সঞ্জয়লীলা বনশালির। সূত্রের খবর অনুযায়ী তিনি এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে। তবে তাঁর সংযোগে আসা সকলকেই তিনি অনুরোধ জানিয়েছেন, যাতে তাঁরা করোনা টেস্ট করিয়ে নেয়। বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানা যাচ্ছে। 

অন্যদিকে এদিন সকালেই মেলে রণবীর কাপুরের করোনায় আক্রান্তের খবর। এবার রণবীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বাড়ল ভক্তমহলে। রণবীর কাপুরের মা নীতু কাপুর, সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়। ঝড়ের বেগে পোস্ট ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও এই বিষয় মুখ খোলেননি রণবীর কাপুর। পরিবার সুত্রে খবর তিনি এখন কোয়ারেন্টাইনেই আছেন। 

 

 

বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে তিনি করোনা পরীক্ষা করার। তাতেই সামনে উঠে আসে করোনা পজিটিভের রিপোর্ট। এখন খানিকটা ঠিক আছেন রণবীর। বাড়িতেই রয়েছেন। বন্ধ করা হয়েছে সব কাজ। সমস্ত সিডিউল এখন বাতিল করা হয়েছে। রণবীর ও সঞ্জয়লীলা বনশালি, অর্থাৎ প্রেমিক ও বর্তমান ছবির পরিচালক দুজনেই করোনায় আক্রান্ত হওয়ার ফলে নিজেকে আইসোলেট করলেন আলিয়া ভাট। তিনিও রয়েছেন এখন হোম কোয়ারেন্টাইনে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বক্স অফিস কাঁপাতে আসছেন সানি দেওল, 'বর্ডার ২'-এর দেখা দেবেন নতুন অ্যাকশন ছবিতে
অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?