সারাজীবন মা'য়ের সঙ্গেই থাকতে চান সারা, ভবিষ্যতে স্বামীকেও কি তাই করতে হবে

Published : Jun 06, 2019, 05:04 PM ISTUpdated : Jun 06, 2019, 05:24 PM IST
সারাজীবন মা'য়ের সঙ্গেই থাকতে চান সারা, ভবিষ্যতে স্বামীকেও কি তাই করতে হবে

সংক্ষিপ্ত

সারা জীবন মা'য়ের সঙ্গেই থাকতে চান সারা কয়েকদিনের জন্য দূরে গেলেও তাঁর মায়ের জন্য মন খারাপ করে ভবিষ্যতে স্বামীকেও কি তাহলে শাশুরির সঙ্গে থাকতে হবে

মা'য়ের সঙ্গে মেয়ের সম্পর্ক যে কতখানি গভীর, তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তেমনই মা'য়ের সঙ্গে প্রথম থেকেই মিষ্টি মধুর সম্পর্ক শেয়ার করেন সারা আলি খান। বাবার সঙ্গে মা'য়ের বিচ্ছেদের পরও মা এবং বাবার সঙ্গে সম্পর্ক ব্যালান্স করে রেখে চলেছেন এই মিষ্টি নায়িকা। কিন্তু সত্যি কথা বলতে মায়ের সঙ্গে তাঁর যোগাযোগ সত্যিই নিবিড়। 

মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক এতটাই কাছের যে সারাজীবন মায়ের সঙ্গেই থাকতে চান- এমনটাই জানিয়েছেন সারা।  সম্প্রতি একটি সাক্ষাতকারে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি মায়ের সঙ্গেই থাকতে চান? এর উত্তরে কোনওকিছু না ভেবেই নায়িকার স্পষ্ট জবাব, সারা জীবন মায়ের সঙ্গেই থাকতে চান তিনি। 

 

কিন্তু এই বিষয়ে মা অমৃতা সিং-য়ের কী বক্তব্য?  সেই প্রসঙ্গে সারা বলেন যে, তিনি যখনই এই কথা বলেন তখনই তাঁর ,মায়ের মন খারাপ হয়ে যায়। কারণ সব মেয়ের মতো তাঁর মাও চান তাঁর বিয়ে দিয়ে দিতে। একথা বলতে গিয়ে নায়িকার গলায় মন খারাপের ছাপ স্পষ্ট। তিনি বলেন, বিয়ে হয়ে গেলেও তাঁর মাও তো তার সঙ্গেই থাকতে পারেন। তাতে কি কোনও সমস্যা রয়েছে? নায়িকা আরও জানায় যে, সে মায়ের সঙ্গে থাকতেই ভালবাসে। কয়েকদিনের জন্য দূরে গেলেও তাঁর মায়ের জন্য মন খারাপ করে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ranveer Singh: বলিউডে ব্যান রণবীর! কাজ করতে পারবেন না আর! নিষেধাজ্ঞার ফলে কি সত্যিই কেরিয়ার থমকে যেতে পারে?
Ramakant Daayama Passed Away: চক দে ইন্ডিয়া খ্যাত তারকা অভিনেতা রমাকান্ত দয়ামা প্রয়াত