নয়া ফোটোশ্যুটে তাক লাগালেন আরিয়ান, ছেলের সঙ্গে নিজের মিল খুঁজে বার করলেন শাহরুখ, ছবি ভাইরাল

Published : Sep 14, 2022, 11:18 AM ISTUpdated : Sep 14, 2022, 11:37 AM IST
  নয়া ফোটোশ্যুটে তাক লাগালেন আরিয়ান, ছেলের সঙ্গে নিজের মিল খুঁজে বার করলেন শাহরুখ, ছবি ভাইরাল

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি বিখ্যাত নামী জুতোর ব্র্যান্ডের হয়ে ফোটোশ্যুট করেছেন আরিয়ান খান।  সোশ্যাল মিডিয়ায় ফোটোশ্যুটের তিনটি ছবি ভাইরাল হয়েছে। সেখান থেকে ছেলের একটি ছবি শেয়ার করেছেন মা গৌরী খান। যার ক্যাপশনও বেশ নজরকাড়া। ছবিতে অসাধারণ নজকাড়া লুকে দেখা গিয়েছে আরিয়ান খানকে। যেখানে  আরিয়ানকে একটা টেবিলের উপর দিয়ে লাফাতে দেখা গেছে। নয়া ফোটোশ্যুটের ছবি ফাঁস হতেই প্রশংসায়  ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে।   কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। এনসিবির কাছ থেকেও ক্লিনচিট পেয়ে গিয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি একটি বিখ্যাত নামী জুতোর ব্র্যান্ডের হয়ে ফোটোশ্যুট করেছেন আরিয়ান খান।  সোশ্যাল মিডিয়ায় ফোটোশ্যুটের তিনটি ছবি ভাইরাল হয়েছে। সেখান থেকে ছেলের একটি ছবি শেয়ার করেছেন মা গৌরী খান। যার ক্যাপশনও বেশ নজরকাড়া। ছবিতে অসাধারণ নজকাড়া লুকে দেখা গিয়েছে আরিয়ান খানকে। যেখানে  আরিয়ানকে একটা টেবিলের উপর দিয়ে লাফাতে দেখা গেছে। নয়া ফোটোশ্যুটের ছবি ফাঁস হতেই প্রশংসায়  ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

গৌরীর সেই টুইটই রিটুইট করেছেন শাহরুখ খান। এবং ম্যায় হু না সিনেমার একটি ছবি পোস্ট করেন, যেখানে শাহরুখকেও একই স্টাইলে পাঁচিল টপকাতে দেখা গেছে। ক্যাপশনে বাদশা লেখেন, আমার ছেলে, আমার মতোই হয়েছে। নিজের থ্রোব্যাক ছবি  শেয়ার করেই ছেলের সঙ্গে মিল খুঁজে বার করলেন শাহরুখ খান। আরিয়ানের নতুন পোস্টের মধ্যে নিজেকে খুঁজে পেয়ে তুলনা টেনে ছবিও শেয়ার করলেন বাদশা। পাশাপাশি ছেলের প্রশংসাও করেছেন শাহরুখ। সঙ্গে এও বলেন ধূসর রঙের টি-শার্টটাও আমার। আরিয়ানের এই ছবিতে বোন সুহানাও প্রশংসা করেছেন। এছাড়াও মাহিপ কাপুর, সঞ্জয় কাপুর, পূজা দাদলানিও ভালাবাসায় ভরিয়ে দিয়েছেন আরিয়ানকে।

 

 

সূত্রের খবর, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ২৪ বছরের আরিয়ান খান। সূত্রের খবর, বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন আরিয়ান খান। নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান  খান। শোনা যাচ্ছ,শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। শীঘ্রই বলি কেরিয়ারে অভিষেক হতে চলেছে আরিয়ান খানের। ঘনিষ্ঠ সূত্র বলছে, লেখক হিসেবে নিজের কেরিয়ার শুরু করবেন আরিয়ান খান। একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান। তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান।

 

 

প্রতিবেদন অনুসারে আরও জানা গেছে সিনেমা বানানোর ওয়ার্কশপের জন্য আরিয়ানের বিদেশে যাওয়ারও কথা ছিল। কিন্তু মাদক মামলায়া তা আর হল না। হলিউডের বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন আরিয়ান খান। কিন্তু মাদক মামলায় নিজের পাসপোর্টও জমা রাখতে হয়েছে এনসিবি-র  দফতরে। সুতরাং এই মুহূর্তে বিদেশে যাওয়ার কোনও সুযোগই নেই। মাদক মামলায় নিজের ছেলে আরিয়ানের কেরিয়ারে যাতে কোনও প্রভাব ফেলতে না পারে তার জন্যই এবার অন্য ব্যবস্থা করতে চলেছেন শাহরুখ খান। বাবা শাহরুখ ঠিক করেছেন, ভারত থেকেই ফিল্মের ওয়ার্কশপ করবে আরিয়ান খান । সূত্রের খবর,  ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলে নিয়েছেন যার মধ্যে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশরাজ প্রোডাকশন হাউস। এই বিগ ব্যানারের দুই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন আরিয়ান খান। তবে আরিয়ানের বিজ্ঞাপনী শ্যুটের ছবি দেখে অনেকেই প্রশ্ন করছেন তবে কি ধীরে ধীরে গ্ল্যামার জগতে আসতে চলেছেন শাহরুখ পুত্র, উত্তরের অপেক্ষায় সকলে।

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

গোয়া, বেঙ্গালুরু মিলিয়ে মোট ৫টি বিলাসবহুল বাড়ি রশ্মিকা মন্দানার! অন্দরের ছবি দেখে নিন
Dhurandhar 2 Teaser: প্রতিশোধের গল্প নিয়ে আসছে 'ধুরন্ধর ২' হল টিজার লঞ্চ, কবে রিলিজ করবে ছবি?