অ্যাসিড আক্রান্ত বাংলার মেয়ের বিয়ে, সঞ্চয়িতার ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা শাহরুখের

Published : Feb 27, 2020, 01:42 PM IST
অ্যাসিড আক্রান্ত বাংলার মেয়ের বিয়ে, সঞ্চয়িতার ছবি শেয়ার করে শুভেচ্ছাবার্তা শাহরুখের

সংক্ষিপ্ত

মীর ফাউন্ডেশনের সদস্য অ্যাসিড আক্রান্ত বাংলার সঞ্চয়িতার বিয়ে দিলেন শাহরুখ খান  বিয়ের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করেছেন বলিউডের বাদশা সঞ্চয়িতা ও শুভ্রকে নতুন পথ চলার অনেক শুভকামনা জানিয়েছেন তিনি সঞ্চয়িতার মতো আরও অনেককেই জীবনে এগিয়ে চলার সাহস এবং উৎসাহ দিয়েছেন শাহরুখ 

বলিউডের বাদশা শাহরুখ খান নিজের অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও অনন্য নজির গড়ে তুলেছেন সকলের কাছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বে জিতে নিয়েছেন সেরার সেরা শিরোপা। সমাজসেবামূলক কাজের জন্য তিনি অ্যাসিড হামলায় আক্রান্ত মেয়েদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য একটি সংগঠন গড়ে তুলেছেন। যার নাম 'মীর ফাউন্ডেশন'। এই সংস্থারই একজন সদস্য হলেন সদস্যা সঞ্চয়িতা। সম্প্রতি সেই মীর ফাউন্ডেশনের  সদস্যকে বিয়ে দিলেন শাহরুখ খান। শুধু তাই নয় বিয়ের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করলেন তিনি।

আরও পড়ুন-দিল্লির হিংসার পর একের পর এক বিতর্কিত মন্তব্য স্বরার, উঠল গ্রেফতারির দাবি...

মীর ফাউন্ডেশনটিতে ১২০ জন আপাতত রয়েছে।  যার পুরো ব্যয়ভার বহন করছেন শাহরুখ নিজেই। অ্যাসিড হামলায় নষ্ট হয়ে গেছে কারোর মুখের একাংশ, কারোর বা চোখ,যাদের প্রত্যেকেরই এই মুহূর্তে নানা ধরণের অস্ত্রোপচার চলছে। সেই সমস্ত নারীদের বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরণা এই মীর ফাউন্ডেশন। মীর ফাউন্ডেশনের অনুপ্রেরণায় বাংলার মেয়ে সঞ্চয়িতা ও শুভ্রর বিয়ে দিয়েছেন বলিউডের কিং খান। তাদের আগামী নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সঞ্চয়িতা ও শুভ্রকে নতুন পথ চলার উৎসাহ এবং অনেক শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুন-রেড কার্পেটে পা রাখতেই উড়ল পোশাক, মূহূর্তে ছড়িয়ে পড়ল ক্যাটরিনার ভিডিও...

 

 

আরও পড়ুন-গোলাপি শহরের আনাচে-কানাচে সোহিনী- রণজয়, একান্ত মুহূর্তের ছবি ভাইরাল নেটদুনিয়ায়...

শাহরুখের শেয়ার করা ছবিটিতে ক্যাপশনে লিখেছেন, 'অভিনন্দন সঞ্চয়িতা। শুভ্র আর তুমি একসঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চলেছে। তোমাদের অনেক শুভেচ্ছা।' সঞ্চয়িতাই শুধু নন, সঞ্চয়িতার মতো আরও অনেককেই জীবনে এগিয়ে চলার সাহস এবং উৎসাহ দিয়েছেন শাহরুখ খান। এর আগেও ফাউন্ডেশনের সদস্যা অনুপমার বিয়েতেও ট্যুইট করে শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। ট্যুইটারে দুজনের সঙ্গে ছবিও শেয়ার করে নিয়েছেন বলিউডের কিং খান।


 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত