'একসঙ্গে যেন দুটো ডেট না করে', করণের কফি কাউচে মেয়েকে সতর্কবার্তা শাহরুখ পত্নী গৌরীর

Published : Sep 19, 2022, 04:40 PM IST
'একসঙ্গে যেন দুটো ডেট না করে', করণের কফি কাউচে মেয়েকে সতর্কবার্তা শাহরুখ পত্নী গৌরীর

সংক্ষিপ্ত

আগেই শোনা গিয়েছিল  'কফি উইথ করণ'-এ আসবেন গৌরী খান। তবে প্রথম মনে করা হয়েছিল যে শাহরুখ খানের সঙ্গে আসতে চলেছেন গৌরী খান। তবে তেমনটা হন না।  মাহিপ কাপুর, ভাবনা পান্ডের সঙ্গে করণের কফি কাউচে বসলেন গৌরী খান। 


'কফি উইথ করণ'-এ হাজির হচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান। যা নিয়ে উত্তেজান তুঙ্গে।  আগেই শোনা গিয়েছিল 'কফি উইথ করণ'-এ আসবেন গৌরী খান। তবে প্রথম মনে করা হয়েছিল যে শাহরুখ খানের সঙ্গে আসতে চলেছেন গৌরী খান। তবে তেমনটা হন না।  মাহিপ কাপুর, ভাবনা পান্ডের সঙ্গে করণের কফি কাউচে বসলেন গৌরী খান। ইতিমধ্যেই শো-এর প্রোমো ভাইরাল হয়েছে। তিনজন আবার ভাল বন্ধু। অভিনেত্রী না হয়েও কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ  সিদ্ধহস্ত শাহরুখ ঘরনি গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার তথা চলচ্চিত্র প্রযোজক গৌরী খান সর্বদাই শিরোনামে থাকেন। 

'কফি উইথ করণ'-এর আপকামিং প্রোমো শেয়ারল করে করণ লেখেন, এই অসাধারণ মহিলারা কফি কাউচে এসেছেন কিছু গরম গরম তথ্য ফাঁস করার জন্য। প্রোমোতে দেখা যাচ্ছে করণ গৌরীকে প্রশ্ন করেছেন তিনি মেয়ে সুহানাকে কী পরামর্শ দিতে চান। শাহরুখ ঘরনি জবাবে বলেছেন কখনওই যেন একসঙ্গে দুটো ছেলেকে ডেট না করে।  ফের করণ গৌরীকে বলেন তাদের প্রেম কাহিনীর সঙ্গে কোন বলিউড ছবির মিল রয়েছে? সঙ্গে  সঙ্গেই গৌরী বলেন  'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। শাহরুখ-গৌরীর প্রেমকাহিনি যেন হার মানায় বলিউডকেও। ইতিমধ্যেই অভিনেত্রী না হয়েও শাহরুখ পত্নী হিসেবে নয়, বরং নিজের যোগ্যতায় বি-টাউনে পরিচিত গৌরী খান। 

 

 

এরপরেই মাহিপ কাপুরের কাছে প্রশ্ন রাখেন করণ। মাহিপ কাপুরকে প্রশ্ন করা হয়, কোন তারকার সঙ্গে অনস্ক্রিন তাকে সবচেয়ে বেশি মানাবে। অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী সটান বলেন, তার দৃঢ় বিশ্বাস বলি সুপারস্টার হৃত্বিকের সঙ্গে তাকে দারুণ মানাবে। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যান করণ জোহর। করণের ১২ নম্বর এপিসোডের অতিথি এবার বলিউডের তিন ওয়াইফ। তিন তারকা ব্যক্তিগত কী কী তথ্য বার করে আনবেন করণ, তা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা।করণ জোহরের  'কফি উইফ করণ'-শো মানেই সেলেবদের নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা। অনেকেই এই শো নিয়ে আপত্তি তুলেছেন। তাদের মতে এই শো-তে যৌনতা নিয়ে চর্চা চলে। তবে যে যাই বলুক না কেন নিজের জায়গা থেকে একচুলও নড়তে নারাজ করণ জোহর। মাত্র কয়েকদিনের মধ্যেই যেন জমে উঠেছে 'কফি উইফ করণ'-এর সাত নম্বর সিজন। নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে চান করণ জোহর। আবার'কফি উইফ করণ'-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। তার মধ্যে যৌনজীবন ও সম্পর্কই বেশি প্রাধান্য পায়। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে গৌরী খানের নতুন শো ড্রিম হোমস উইথ গৌরী খান মির্চি প্লাসের ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হবে।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি
কেন সেরা জুটির তকমা পেয়েছেন শাহরুখ-কাজল জুটি? প্রকাশ্যে এল নয়া চমক