বাসের বাইরে পাঁপড় বিক্রি করলেন হৃত্বিক, ছবি ঘিরে তোলপার নেট দুনিয়া

Published : Jun 28, 2019, 06:37 PM IST
বাসের বাইরে পাঁপড় বিক্রি করলেন হৃত্বিক, ছবি ঘিরে তোলপার নেট দুনিয়া

সংক্ষিপ্ত

পাঁপড় বিক্রেতা হৃত্বিক ছবি শেয়ার করলেন অভিনেতা নিজেই ছবি দেখা মাত্রই তা ভািরায় হল নেট দুনিয়ায় জুলাই মাসেই মুক্তি পাবে সুপার ৩০

পরনে ছেঁড়া জামা, কাঁধে গামছা, হাতে পাঁপড়, বাসের বাইরে হাঁক পারলেন হৃত্বিক রোশন। গায়ের রঙ চাপা, চুল এলোমেলো। দীর্ঘ ১৭-১৮ বছরের বলিউড সফরে হৃত্বিক রোশনের এই রূপ কখনও দেখেনি ভক্তরা। ফলেই নেট দুনিয়ায় ভাইরাল হল এই ছবি। না, হৃত্বিক রোশনের দশা মোটেই এটা নয়, চলছিল সুপার ৩০-ছবির শ্যুটিং। সেখানেই এই বেশে ধরা দিলেন অভিনেতা। দেখে দর্শকদের চোখ কপালে। বলিউড এই স্টার বরাবরই নিজেকে ক্লাসি লুকেই তুলে ধরে এসেছেন ভক্তদের সামনে, কাজেই তার নতুন লুক দেখে অনেকেই এক কথায় হতবাক। ছবির স্বার্থে ভোল বদলালো তার। 

বায়োপিকের এই ছবিকে ঘিরে জল্পনার সূত্রপাত বহুদিন থেকে। প্রথম থেকেই হাজারও ঝড় পেরিয়ে পরিশেষে ছবির কাজ শেষ। কেমন হতে চলেছে এই ছবি, তার ইঙ্গিতও মিলেছিল ছবির ট্রেলার-এ। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির দিন। আমাগী মাসের ১২ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ছবির কাাজ শেষ। এবার সেই ছবিকে ঘিরে দর্শকের মনে কৌতুহল খানিকটা বাড়িয়ে তুলতেই নিজের সোশ্যাল মিডিয়া পেজে অভিনেতা শেয়ার করলেন সুপার ৩০ থেকে নেওয়া এই ছবি। যেখানে দেখানো হয়েছে অর্থের অভাব ঘটলেো শিক্ষার প্রসারে কোথাও বাধা আসতে পারে না যদি কারুর মনে এগিয়ে যাওয়ার স্পৃহা থাকে।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

‘আমার কাছে টাকা নেই, কোনও বন্ধু নেই’ তিহার জেলে আত্মসমর্পণ করেই কেঁদে ফেললেন রাজপাল যাদব
যশবর্ধন আমার চেয়েও ভালো অভিনেতা হবে, ছেলেকে নিয়ে বিশেষ মন্তব্য গোবিন্দার