সদ্য মারা গিয়েছেন স্ত্রী, খবর পেয়ে স্বামীকে বাড়ি পৌঁচ্ছে দেওয়ার উদ্যোগ নিলেন সোনু

Published : Jun 12, 2020, 12:24 PM IST
সদ্য মারা গিয়েছেন স্ত্রী, খবর পেয়ে স্বামীকে বাড়ি পৌঁচ্ছে দেওয়ার উদ্যোগ নিলেন সোনু

সংক্ষিপ্ত

ভারতের বুকে সোনু সুদ এখন পরিত্রাতা করোনা আবহে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সুপারস্টার সাধারণের কাছে ভগবান তিনি  এবার সদ্য স্ত্রী হারা ব্যক্তিকে বাড়ি পাঠানো উদ্যোগ সোনুর 

লকডাউনে খন গোটা দেশ, তখনই রিয়েল হিরোর মত সামনে এগিয়ে এসেছিলেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও পুলিশেরা। প্রতিমুহূর্তে মানুষকে সচেতন করার পাশাপাশি তাঁদের প্রতি কড়া নজর রেখেছিলেন তাঁরা। বিপন্ন করেছিলেন নিজেদের জীবন। আর পেছনে থেকে মানুষকে সাহায্যে জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন তারকারা। করোনা ফান্ডে দান করা থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। কোনও কিছুই তাঁদের তালিকা থেকে বাদ পড়েনি। কিন্তু বর্তমানে সোনু সুদ যেন ছাপিয়ে গেলেন সকলকেই। 

আরও পড়ুনঃ ঝালে নেই-ভাজাতেও না, কৃতির হট ফিগারের রহস্য লুকিয়ে কড়া ডায়েটে

একদিকে যেমন হাজার হাজার মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন বলিউডের বিভিন্ন তারকারা, ঠিক সেই সময়ই মানুষের প্রাণ বাঁচাতে, কাতর আবেদনে সারা দিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর পথে পা বাড়িয়ে ছিলেন সোনু সুদ। তবে একবার দুবার নয়, একের পর এক প্রয়াসে সাহায্য পেয়ে চলেছে বহু মানুষ। তাঁর হেল্প লাইনে যোগাযোগ করে বাড়ি ফিরছেন ইতিমধ্যেই বহু পরিযায়ী শ্রমিকেরা। তাঁদেরর বাড়িতে এখন ঠাকুরের আসনে সোনু সুদের ছবি।

 

 

আরও একবার মানুবিক দিক উঠে এল অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া মাত্রই সদ্য স্ত্রী হারা ব্যক্তিকে বাড়ি ফেরানোর আশ্বাস দিলেন সোনু সুদ। ব্যক্তির নাম সীতারাম, তাঁর প্রতিবেশি সোনু সুদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন সীতারাম তাঁর স্ত্রীকে হারিয়েছেন। কিন্তু বাড়ি ফিরতে পাড়ছেন না। খবর পেয়েই তিনি দুঃখ প্রকাশ করে জানালেন, পরের দিনই তাঁকে বারাণসীতে পাঠানোর ব্যবস্থা করছেন তিনি। সোনুর এই উত্তর দেখে নেট দুনিয়ায় আরও একবার প্রশংসার ঝড় ওঠে। পরিত্রাতা সোনু সুদই এখন সাধারণের ভরসা জুগিয়ে চলেছেন। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

OTT রিলিজ, জেনে নিন রণবীর সিং-এর 'ধুরন্ধর ২' আসছে কোন OTT-তে, রইল চমকপ্রদ তথ্য
Border 2 OTT Release: থিয়েটারের পর এবার OTT-তে সানি দেওল, জানুন মুক্তির দিন