'অঙ্কিতাকে ছাড়া বাঁচব না', ভাইরাল ভিডিওতে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অজানা কথা সুশান্তের

Published : Jul 11, 2020, 03:35 PM IST
'অঙ্কিতাকে ছাড়া বাঁচব না', ভাইরাল ভিডিওতে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে অজানা কথা সুশান্তের

সংক্ষিপ্ত

অঙ্কিতাকে ছাড়া বাঁচব না, বলেছিলেন সুশান্ত প্রয়াত অভিনেতার পুরনো ভাইরাল ভিডিওতে এমনটাই বলতে শোনা গেল সুন্দরী প্রেমিকা বলেই তাঁর খানিক ভয়ও হত সুশান্তের অঙ্কিতার সঙ্গেই থাকতে চেয়েছিলেন স্বীকার করেন রাজপুত

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে থাকতে চান সুশান্ত সিং রাজপুত, প্রয়াত অভিনেতার পুরনো ভিডিও ভাইরাল হতেই আবেগে ভরল অনুরাগীরা। মহেন্দ্র সিং ধোনি ছবির প্রচারের সময় এ কথা এক সাক্ষাৎকারে বলেছিলেন সুশান্ত। তিনি স্পষ্ট জানান, অঙ্কিতার সঙ্গে থাকতে চান। অঙ্কিতা খুব সুন্দরী, তাই তিনি খানিক ভয়েতেও থাকেন। বেশি সময় নষ্ট করতে চান না। তিনি বলেন, "প্রায় সাড় ছয় বছর ধরে অঙ্কিতা ভীষণ ধৈর্য রেখেছে, খুবই ভালবেসেছে আমায়। আর আমার সঙ্গে থাকতে খুবই উৎসাহী ও। আমি কোনও রিস্ক নিতে চাই না। ও ভীষণ সুন্দরী। তাই ভয়টাও একটু বেশি। আমি শুধু ওর সঙ্গে থাকতে চাই। ওকে ছাড়া আমি থাকতে পারব না।" সম্পর্ক নিয়েও তিনি বলেন, "যে কেউ চাইলে নিমেষে সম্পর্ক ভএঙে দিতে পারে। আবার কেউ চাইলে একটা সম্পর্কে থাকতে নিজের সবটুকু চেষ্টা করে যাবে।" 

আরও পড়ুনঃসুস্মিতার ভাইয়ের জীবনে নেমে এল অন্ধকার, রাজীব-চারুর সম্পর্কে কি চিড় ধরল

প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে সুশান্তের মৃত্যুর পর থেকেই সম্পূর্ণ ভেঙে পড়েছেন। কথা বলতে নারাজ কারও সঙ্গে। সুশান্তের মৃত্যুর দিন তাঁকে ধরা গিয়েছিল পাপাৎরাজীর ক্যামেরার সামনে। অন্যদিকে প্রয়াত অভিনেতার বাড়ির পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। তবে এই মুহূর্তে একা থাকতে চান অভিনেত্রী। এরই মাঝে অঙ্কিতার প্রেমিক ভিকি জৈন পড়লেন বিপাকে। তাঁকে নিয়ে চলছে নানা নিন্দা, নানা তর্ক। অঙ্কিতাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য দেওয়া হচ্ছে তাঁকে। এমনকি তাঁকে নিয়ে চলছে বিভিন্ন মতবিরোধ। "অঙ্কিতাকে ছেড়ে দাও", "তুমি অঙ্কিতার যোগ্য নও", "অঙ্কিতা একমাত্র সুশান্তেরই"। এই ধরণের নানা মন্তব্যে ভরে চলেছে ভিকির ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট। রীতিমত ভয়েতে রয়েছেন তিনি। সুশান্তের ভক্তরা তাঁর উপরেও দিল ক্ষোভ উগরে।  

আরও পড়ুনঃসুশান্তকে বিয়ে করার ছিল উদ্দেশ্য ছিল সম্পত্তি, রিয়ার বিরুদ্ধে ফের নয়া মন্তব্যে শোরগোল নেটদুনিয়ায়

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৬৮ বছর বয়সেও সানি দেওল কীভাবে ফিট, দেখে নিন ওয়ার্কআউটের সময় ঠিক কেমন লাগে অভিনেতাকে
ও রোমিও প্রথম দিনের কালেকশন কত হল! প্রথম দিনে কতটা বাজিমাত করতে পারল শাহিদের ছবি?