প্রভাসের রাধে শ্যাম লুকে বুঁদ ভ্যালেন্টাইন সকাল, টিজারেই বাজিমাত করলেন বাহুবলি

Published : Feb 14, 2021, 11:49 AM IST
প্রভাসের রাধে শ্যাম লুকে বুঁদ ভ্যালেন্টাইন সকাল, টিজারেই বাজিমাত করলেন বাহুবলি

সংক্ষিপ্ত

রোম্যান্টি সকালে পর্দায় রোম্যান্স ঝড়  প্রকাশ্যে প্রভাসের পরবর্তী ছবির টিজার  কয়েক সেকেন্ডেই নজর কাড়লেন অভিনেতা  ঝড়ের বেগে ভাইরাল টিজার

বাহুবলি থেকে সফর শুরু, প্রভাব সিনে দুনিয়ায় রয়েছে বহুদিন। তবে ভারতের ছবির জগতের মুখ হয়ে বিশ্ব জয় শুরু তাঁর বাহুবলি থেকে। তবে থেকেই প্রভাব এক প্যান ইন্ডিয়া ফেস। প্রভাস অভিনীত যে কোনও ছবির বক্স অফিস নিয়েই এখন বাজি ধরতে পারেন ভক্তরা। তবে মাঝে ২০২০ সিনে জগতের চেনা ছবি পাল্টে দেয়। মুক্তি পায়নি একাধিক ছবি। সেই সাহো শেষ। তারপর পর্দায় পাওয়া হয়নি প্রভাসকে। 

আরও পড়ুন- প্রেমে বিচ্ছেদ, ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ, অনন্যার টিপসেই এবার করুন বাজিমাত

এবার বছর ঘুরতেই প্রেম দিবসে সুখবর শোনালেন প্রভাস। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি রাধে শ্যামের টিজার। ঝড়ের গতীতে তা হয়ে উঠল ভাইরাল। প্রভাস অভিনীত এই ছবিতে দেখা যাবে পূজা হুগকে। ছবির টিজার মুক্তি পাওয়া মাত্রই তা ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। প্রভাস ভক্তদের উত্তেজনায় সকাল সাকল সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে ধরা দিল রাধে শ্যাম ছবির টিজার। হালকা ঝলক আর দুটি সংলাপ। এতেই কাবু আট থেকে আশি। 

 

 

ভ্যালেন্টাইন্স ডে-র দিন মুক্তি পেল ছবির টিজার। ৩০ জুলাই বড় স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। যে ক্ষতির মুখ দেখেছে সিনে দুনিয়া, তা এক কথায় বলতে গেলে এই ছবি খানিক হলেও স্বস্তি এনে দিতে পারে। রোমের রেলস্টেশনে প্রেম নিবেদন, পেছন থেকে বার কয়েক প্রভাসের ঝলক, ব্যস্ত এই ছবির ইউএসপি। যা মুহূর্তে নজর কাড়ল সকলের। ছবিটি মুক্তি পাবে তিন ভাষায়। হিন্দি, তেলেগু ও তামিল। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অক্ষয় কুমারের কমেডি ফ্র্যাঞ্চাইজিতে বড় রদবদল! ভাগম ভাগ ২-তে নেই গোবিন্দা, অক্ষয়ের নতুন সঙ্গী কে?
বিমানবন্দরে মেজাজ হারালেন নাসিরুদ্দিন শাহ, সাংবাদিকদের প্রশ্ন শুনে রেগে লাল অভিনেতা