প্রকাশ্যেই সলমন খানকে বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন এই নায়িকা

Published : Aug 18, 2019, 05:59 PM IST
প্রকাশ্যেই সলমন খানকে বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন এই নায়িকা

সংক্ষিপ্ত

সলমন খানের বিয়ে কবে, প্রশ্ন এখন একটাই নিরুত্তোর অভিনেতা, কিন্তু সরব হলেন বলিউডের এই নায়িকা সলমনের সঙ্গে তাঁর বিয়ে, রটলে তিনি খুশিই হবেন প্রকাশ্যেই জানালেন বলি নায়িকা

বেশ কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে মজার ছলে সলমন খান জানিয়েছিলেন তাঁকে এখনও কেউ বিয়ের প্রস্তাব দেননি। এই নিয়ে বেজায় আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই আক্ষেপ খানিকটা মিটল সলমন খানের। তিনি বিয়ের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে কোনও উত্তর না মিললেও এবার প্রকাশ্যেই তাঁকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী জারিন খান। 

বীর ছবির চিত্রনাট্যইন যেন সত্যি হওয়ার পথে। এই মুহুর্তে বলিউডের সব থেকে কৌতুহলের বিষয় হল সলমন খানের বিয়ে। কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন! কবে তিনি বিয়ে করার সুখবর দেবেন তাঁর ভক্তদের! এই প্রশ্নের কোনও বিরাম বিশ্রাম নেই। এক এক সময় অভিনেতাও বিরোক্তি বোধ করেন এই প্রশ্নে। কিন্তু আনন্দের সঙ্গেই এই প্রসঙ্গে নিজেই টানলেন অভিনেত্রী জারিন খান।


সম্প্রতিই এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় তিনি বিয়ের জন্য কাকে পছন্দ করবেন! করণ সিং গ্রোভার না গৌতম রোড-কে। তিনি প্রসঙ্গ এড়িয়ে সরাসরি উত্তর দেন যদি বিয়ে করতেই হয় তিনি সলমন খানকে করবেন। সঙ্গে এও জানান যে এই দুই বিবাহিত, এর থেকে অনেক বেশি তিনি খুশি হবেন যদি তাঁর নাম সলমন খানের সঙ্গে জরায়। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ektaa Kapoor: ভূত বাংলো থেকে রাগিনী ৩! একতা কাপুরের আপকামিং প্রজেক্টের তালিকা দেখলে চমকে যাবেন
Holi Celebration: মেয়ের সঙ্গে রং খেললেন সোহা, আবির মেখে ছবি পোস্ট করলেন উর্বশী, দেখে নিন এক ক্লিকে