দিশার সঙ্গে প্রেম করার ক্ষমতা নেই! হঠাৎ এই মন্তব্য কেন করলেন টাইগার

swaralipi dasgupta |  
Published : Aug 11, 2019, 03:36 PM IST
দিশার সঙ্গে প্রেম করার ক্ষমতা নেই! হঠাৎ এই মন্তব্য কেন করলেন টাইগার

সংক্ষিপ্ত

টাইগার শ্রফ ও দিশা পটানিকে নিয়ে বি-টাউনে গুঞ্জনের শেষ নেই অনেকেই বলেন তাঁরা সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগে যদিও শোনা যায়, দুজনের সম্পর্কে ভাঙন ধরেছে বিষয়টি এবার নিজেই খোলসা করলেন টাইগার শ্রফ

টাইগার শ্রফ ও দিশা পটানিকে নিয়ে বি-টাউনে গুঞ্জনের শেষ নেই। অনেকেই বলেন তাঁরা সম্পর্কে রয়েছেন। কিছুদিন আগে যদিও শোনা যায়, দুজনের সম্পর্কে ভাঙন ধরেছে। বিষয়টি এবার নিজেই খোলসা করলেন টাইগার শ্রফ। 

ইনস্টাগ্রামে টাইগারের ভক্তরা তাঁকে জিজ্ঞাসা করেন, আপনি কি দিশার সঙ্গে প্রেম করেন। সেই উত্তরে টাইগার বলেন, আমার সেই ক্ষমতা নেই। এর সঙ্গে মজার একটি ইমোজিও দেন টাইগার শ্রফ। 

এই প্রশ্ন উত্তরের খেলায় টাইগারকে আর এক ভক্ত জিজ্ঞাসা করেন, আপনি কি ভার্জিন? এই প্রশ্নেও মজার উত্তর দিয়েছেন টাইগার শ্রফ। টাইগার বলেন, আরে নির্লজ্জ আমাকে আমার বাবা-মাও ইনস্টাগ্রামে ফলো করেন। 

টাইগার ও দিশাকে নিয়ে বরাবর বলিউডে গুঞ্জন চললেও দিশা বা টাইগার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তবে দুজন প্রায়ই রেস্তোরাঁয় গিয়ে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন। এমনকী এক ভক্ত দিশাকে টুইট করেছিলেন, আপনারা সম্পর্কটাকে স্বীকার করেন না কেন। মানুষ আপনাদের জুটিকে ভালোবাসে। 

আরও পড়ুনঃ ব্রেক আপের গুজবে জল ঢাললেন দিশা-টাইগার! নিজেরাই বুঝিয়ে দিলেন দিব্য আছেন

এর উত্তরে দিশা বলেন, আমি বহুদিন ধরে চেষ্টা করে চলেছি। কিন্তু টাইগার কিছুতেই মুগ্ধ হয় না। আমি ভারত ছবিতে কত স্টান্ট করলাম। ভাবলাম, এবার হয়তো ও মুগ্ধ হবে। কিন্তু না আমার ভাগ্য খারাপ। হ্যাঁ এটা ঠিক আমরা একসঙ্গে ঘোরাফেরা করি। কিন্তু তার মানে এই না যে ও মুগ্ধ। পরের বার ওর সঙ্গে কথা বলবেন। ও লাজুক আর আমিও লাজুক। তাই কেউই উদ্যোগ নিচ্ছে না। 

প্রসঙ্গত, টাইগার শ্রফ এই মুহূর্তে ওয়ার ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে হৃতিক রোশনও অভিনয় করেছেন। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত