ফ্রেন্ডশিপ ডে-তে কলেজ বন্ধুদের স্মৃতি উষ্কে মুক্তি ছিছোড়ে ছবির ট্রেলার

Published : Aug 05, 2019, 11:38 AM ISTUpdated : Aug 05, 2019, 11:48 AM IST
ফ্রেন্ডশিপ ডে-তে কলেজ বন্ধুদের স্মৃতি উষ্কে মুক্তি ছিছোড়ে ছবির ট্রেলার

সংক্ষিপ্ত

ছিছোড়ে ছবির ট্রেলার মুক্তি মূখ্যভুমিকায় শ্রদ্ধা-সুশান্ত ফ্রেন্ডশিপ ডে-তে কলেজ বন্ধুদের স্মৃতি মনে করালেন পরিচালক পুরো দমে চলছে ছবির কাজ

ছোট থেকে বন্ধুদের সমীকরণটা ধাপে ধাপে বদলাতে থাকে। জীবনের অভিজ্ঞতা যতই বাড়তে থাকে, ততই বন্ধুত্বের ভাঁজও ভাঙতে থাকে। তবে সব থেকে সুন্দর যেমন ছোটবেলার বন্ধুত্বের গল্প, তেমনই রোমাঞ্চকর কলেজ জীবন। এই সময় ১৮-র গণ্ডি পেরিয়ে জীবনে আসে প্রেম, বাঙ্ক, আড্ডা। সেই স্মৃতি উষ্কেই প্রকাশ্যে এল ছিছোড়ে ট্রেলার। ফ্রেন্ডসিপ ডে-তে কলেজ জীবনের বন্ধুদের নিয়ে তৈরি ছবির গল্পই প্রকাশ্যে আনলেন পরিচালক নীতেশ তিওয়ারি। 

আবারও পর্দায় শ্রদ্ধা কাপুর। একের পর এক ছবির কাজ এখন তাঁর হাতে। তাঁরই মাঝে এল নতুন ছবির খবর। ছবির ট্রেলার দেখে কলেজ লাইফ নিয়ে তৈরি যেকোনও ছবির কথাই মনে পড়ে যেতে পারে। ছবিতে মূখ্যভুমিকাতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর। সঙ্গে রয়েছেন বরুণ শর্মাও।

শ্রদ্ধা কাপুরকে ঘিরে সুশান্ত সিং-এর কৌতুহল, বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে দেখা করা, গান, আড্ডা, মজা, কলেজ জীবনের প্রতিটি দিকই খুব সুক্ষ্মভাবে ছুঁয়ে গেলেন ছবির পরিচালক। তবে গল্পের গতি এখানেই থেকে থাকে না। সেই ছবির ট্রেলারের শেষ অংশে ধরা পরে অন্য ছবি। একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হওয়া, অতিতের স্মৃতির পাতা উল্টে কীভাবে সুশান্ত সন্মুখীন হবেন পরিস্থিতি, প্রশ্ন সেখানেই। তবে ফ্রেন্ডশিপ ডে-তে এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় তাকে ঘিরে উত্তেজনাও ছড়ায় দর্শকদের মধ্যে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কণ্ঠে অধিষ্ঠাত্রী স্বয়ং দেবী সরস্বতী, জানেন শ্রেয়া ঘোষালের একমাথা ঘন কালো চুলের গোপন রহস্য কী?
Aamir Khan: নতুন বায়োপিকে আমির? এবার শার্ক ট্যাঙ্কের বিতর্কিত ব্যবসায়ীর চরিত্রে অভিনেতা