জন্মদিনের সেলিব্রেশন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয়ঙ্কা চোপড়ার কেক কাটার ভিডিও

Published : Jul 18, 2019, 01:34 PM IST
জন্মদিনের সেলিব্রেশন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয়ঙ্কা চোপড়ার কেক কাটার ভিডিও

সংক্ষিপ্ত

জন্মদিন সেলিব্রেশনে মাতলেন প্রিয়ঙ্কা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি কেক কেটে বন্ধুদের সঙ্গে সেলিব্রেশন বিদেশের মাটিতে জন্মদিনে পিগি চোপস

পিগি চোপস-এর জন্মদিন বলে কথা। সেলিব্রেশন শুরু আগে থেকেই। তবে পুরো দমে পরিকল্পনা মাফিক নয়, খানিকটা সারপ্রাইজও বটে। সেই দৃশ্যই এবার প্রকাশ্যে উঠে এলো প্রিয়ঙ্কার সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজেই সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সামনে আসতে তা ভাইরাল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ অসমের বন্যা পরিস্থিতে বলিউড অভিনেতার ২ কোটির অনুদান

দেশে নয়, নিকের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করছেন তিনি। কাজের ফাঁকে বন্ধুদের হাতে সবিশালাকার সাদা কেক। দেখা মাত্রই খুশিতে চমকে উঠলেন তিনি। সকলের সঙ্গে সেই কেক কাটার ছবিও শেয়ার করেন তিনি। ৩৭ তম জন্মদিনের সেলিব্রেশনের শুরুটা খানিকটা এভাবেই হল। এরপর দিনভর হুল্লোরের পালা। তবে নিকের সঙ্গে তার কী পরিকল্পনা তা এখনও প্রকাশ্যে আসেনি। দিন কয়েক আগেই নিকের বোনের বিয়ে সেড়ে ইতালি পাড়ি জমিয়ে ছিলেন তিনি। সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেছিলেন ভক্তদের উদ্দেশ্যে। 
দেশে ফিরেই নিজের ছবির কাজে হাত দেওয়ার কথা। তারই মধ্যে আবারও নিকের কাছে ফিরলেন প্রিয়ঙ্কা। 

 

 

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার পাতা ভরল শুভেচ্ছা বার্তায়। হলিউড থেকে বলিউড সেলিব্রিটিদের শুভেচ্ছা বার্তায় পৌঁচ্ছে গেল প্রিয়ঙ্কার কাছে। বলিউড সফরে ভক্তরা তাঁকে আবারও পেতে চায়। সেই দিকে নজর দিয়েই আবারও বলিউড সফরে প্রিয়ঙ্কা চোপড়া। ছবির কাজ শেষ। শুরু হবে প্রচার পর্ব।  

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত