'কে ডিলিট করছে সুশান্তের সোশ্যাল মিডিয়া পোস্ট ', প্রশ্ন তুললেন সাংসদ অভিনেত্রী

Published : Jun 29, 2020, 09:29 AM IST
'কে ডিলিট করছে সুশান্তের সোশ্যাল মিডিয়া পোস্ট ',  প্রশ্ন তুললেন সাংসদ অভিনেত্রী

সংক্ষিপ্ত

 সুশান্ত সিং রাজপুতের সোশ্যাল মিডিয়া নিয়ে সরব হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় কে ব্যবহার করছে সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট  নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি সাংসদ তথা  অভিনেত্রী    সিবিআই তদন্ত কবে শুরু হবে প্রশ্ন তুলেছেন রূপা

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত নিয়ে  দাবি করেছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। নিজের টুইটারে অভিনেত্রী রূপা জানিয়েছেন, অভিনেতার মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক। এবার সুশান্ত সিং রাজপুতের  সোশ্যাল মিডিয়া নিয়ে সরব হয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়  ।  একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে সুশান্তের। কিন্তু কীভাবে হচ্ছে?   কে-ই বা ব্যবহার করছে সুশান্তের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?  কারাই বা জড়িত রয়েছে?  পুলিশ নাকি অন্য কেউ ?   এই সমস্ত নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ তথা  অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-চিনা পণ্য বয়কটের ডাক কঙ্গনার, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিনেত্রী...


সম্প্রতি আবারও নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। টুইটার ভিডিওতে একের পর এক প্রশ্ন তুলেছেন সাংসদ অভিনেত্রী। কীভাবে কারোর মৃত্যুর পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, সেই প্রশ্নও তুলেছেন রূপা। তিনি আরও জানিয়েছেন, প্রথমে এটা বিশ্বাস হয়নি। তারপর কিছু স্ক্রিনশট জোগাড় করি। এবং নিজেও কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি। কিন্তু কীভাবে হচ্ছে তাই ভেবে পারছি না।  সিবিআই তদন্ত কবে শুরু হবে। এই নিয়েও প্রশ্ন তুলেছেন রূপা। দেখে নিন টুইটটি।

 


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্বজনপোষণ যেন আর ভালভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। যত সময় এগোচ্ছে তার মৃত্যু নিয়ে  জট ক্রমশ গাঢ় হচ্ছে।   এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ। একের পর এক অভিনেতারা তার মৃত্যু নিয়ে সরব হচ্ছেন সোশ্য়াল মিডিয়ায়। সম্প্রতি সুশান্ত  সিং রাজপুতের মৃত্য নিয়ে গর্জে উঠেছেন মহাভারতের দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায়। সত্যিই কি মানসিক চাপ থেকেই  আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে  হাজারো রহস্য। সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এখনও পর্যন্ত সুশান্তের মৃত্যুর কোনও সুইসাইড নোডও উদ্ধার করা হয়নি , তাই এটি যে আত্মহত্যা তা-ই বা কী করে জানাল পুলিশ, এই প্রশ্নও তুলেছেন বিজেপি নেত্রী। পুলিশ যেন বড্ড বেশি তাড়াহুড়ো করছে তদন্তের স্বার্থে।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুম্বাইয়ে সোনমের দ্বিতীয় বেবি শাওয়ারে তারকাদের ঢল, কারা এসেছিলেন অনুষ্ঠানে?
ব়্যাম্পে হাঁটলেন রেখা, নার্গিস, তনুজা! ৬০ থেকে ৯০ দশকের অভিনেত্রীদের দারুণ লুক দিল AI