বলিউড সফরে ইতি টানলেন দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিম, ধর্মীয় কারণেই নিলেন এই সিদ্ধান্ত

Published : Jun 30, 2019, 04:29 PM ISTUpdated : Jul 01, 2019, 10:21 PM IST
বলিউড সফরে ইতি টানলেন দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিম, ধর্মীয় কারণেই নিলেন এই সিদ্ধান্ত

সংক্ষিপ্ত

নিজের বলিউড সফর শেষ করলেন জাইরা  পাঁচ বছর পর সড়ে গেলেন অভিনয় জগত থেকে শেষ করা ছবি এখনও মুক্তি পায়নি ধর্মের বিরুদ্ধে গিয়ে আর কাজ নয়, জানালেন তিনি

আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত দঙ্গল ছবি। সেই ছবিতে অনবদ্য অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন জাইরা ওয়াসিম। সেই ছবির নায়িকাই এবার বলিউড থেকে বিদায় নিলেন তার বলিউড সফরের ঠিক পাঁচ বছরের মাথায়। সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্ট করে লিখে ফেললেন নিজের মনের কথা। তার মতে তাঁর এই বলিউড সফরে পা রাখার সিদ্ধান্ত মোটেও ঠিক ঠিল না। মুসলিম ধর্মে এই অভিনয়কে কখনই সম্মতি দেয় না। ফলেই প্রতিনিয়ত নাকি আঘাত পাচ্ছেন তিনি এবং ধর্মীয় নানা সমস্যার সন্মুখীন হতে হচ্ছে তাকে। 

প্রথম ছবিতেই সকলের নজরে এলেও পরবর্তী ছবিতে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। তারপর কেটে গেছে দীর্ঘ পাঁচ বছর। এই সময়ের মধ্যেই নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। আর থাকেত চান বলিউডে। সেই নিয়ে কোনও আক্ষেপই নেই তার। বরং তিনি আরও বলেন, তার ছবি সফল হওয়ার পর থেকেই অনেকেই তাকে রোল মডেল মনে করছেন। এবং তার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছেন। এটা তিনি চাননি। ফলেই সড়ে যেতে চান জাইরা ওয়াসিম মূলস্রোত থেকে। 

প্রথমে এই জীবন উপভোগ করলেও অধিকাংশ সময় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছিলেন জায়রা। এবার সেখান থেকেই ছুটি নিলেন তিনি। বলিউডে আর পাওয়া যাবে না এই খুদে দঙ্গল অভিনেত্রীকে। বলিউডে তিনি শেষ কাজ করলেন সোনালী বসু পরিচালিত  ছবি দ্য স্কাই ইজ পিংক-এ। সেখানে ফারান আখতার ও প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ের ভুমিকায় দেখা যাবে জাইরা ওয়াসিমকে। 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরা কল্পকাহিনি চলচ্চিত্রের পুরস্কার জিতল ইরানি ছবি ‘মাডি ফুট’
Sonam Kapoor: কেমন ছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান? রইল অন্দরের সমস্ত ছবি