10 Rupee Note: আমরা রোজ যে পুরনো ১০ টাকার নোট ব্যবহার করি, তার পিছনে তিনটি পশুর ছবি থাকে। কখনও কি খেয়াল করেছেন? হাতি, গন্ডার এবং হরিণ। এই ছবিগুলো কেন নোটে জায়গা পেল, তার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে।
আমরা দৈনন্দিন খরচের জন্য যে পুরনো১০ টাকার নোটগুলি ব্যবহার করি, তার পিছনে হাতি, গন্ডার এবং হরিণের ছবি থাকে। আপনি কি জানেন, কেন শুধু এই তিনটি প্রাণীকেই বেছে নেওয়া হয়েছিল? আসলে পুরনো ১০ টাকার নোটের পিছনে থাকা এই পশুরা ভারতের সমৃদ্ধ বন্যপ্রাণী সম্পদকে তুলে ধরে। প্রতিটি পশুরই একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য গন্ডার বিশ্বজুড়ে বিখ্যাত।
24
জঙ্গলের বাস্তুতন্ত্রের ভারসাম্য
হাতি হল ভারতের 'জাতীয় ঐতিহ্যবাহী পশু' (National Heritage Animal)। এটি জঙ্গলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হরিণ এমনিতে ভারতের অনেক জঙ্গলেই দেখা যায়। যা দেশের বন্যপ্রাণীর পক্ষে একটি কোমলতার প্রতীক। এই ছবিগুলির মাধ্যমে আসলে রিজার্ভ ব্যাঙ্ক বিশ্বের কাছে ভারতের জীববৈচিত্র্য তুলে ধরতে চেয়েছিল।
এটা শুধুমাত্র একটি ডিজাইন নয়। রিজার্ভ ব্যাঙ্ক যে নোটই প্রকাশ করে, তার প্রত্যেকটি ছবিরই একটি বিশেষ অর্থ থাকে। যেমন ২০ টাকার নোটে ঐতিহ্যবাহী স্থাপত্য বা ৫০ টাকার নোটে ঐতিহাসিক স্থানের ছবি রয়েছে। পুরনো ১০ টাকার নোটটি ভারতের প্রাকৃতিক সম্পদকে প্রতিফলিত করত। তবে ২০১৮ সালে, মহাত্মা গান্ধী সিরিজের যে নতুন ১০ টাকার নোট বাজারে আসে, তার পিছনে কোণারক সূর্য মন্দিরের ছবি দেওয়া হয়েছে।
তাই নতুন নোটগুলিতে এই পশুদের ছবি আর নেই। কিন্তু পুরনো নোটগুলো এখনও বাজারে চালু থাকায় আমরা এই ছবিগুলো দেখতে পাই। এই পশুদের নির্বাচন কোনও আকস্মিক ঘটনা ছিল না। আসলে এগুলি ভারতের জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রতীক।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.