Aadhaar Card Biometrics: আপনার আধার কার্ডের তথ্য কি সুরক্ষিত রয়েছে? mAadhaar অ্যাপ ব্যবহার করে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য লক করবেন, তার সহজ উপায় জেনে নিন।
আধার কার্ড ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের অফিশিয়াল mAadhaar অ্যাপ ৪ কোটির বেশি ডাউনলোড হয়ে নতুন রেকর্ড গড়েছে। ব্যবহারকারীরা এই অ্যাপ দিয়ে ঘরে বসেই ঠিকানা বা মোবাইল নম্বর বদলাতে পারেন। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানিয়েছে, ১.৯১ কোটির বেশি মানুষ বায়োমেট্রিক লক/আনলক ফিচারটি ব্যবহার করেছেন। এই ফিচার আধারের তথ্য সুরক্ষা আরও মজবুত করেছে।
24
বায়োমেট্রিক লক: সুরক্ষার নতুন বর্ম
বায়োমেট্রিক লক আপনার আঙুলের ছাপ, চোখের মণি এবং মুখের ছবির মতো তথ্য সুরক্ষিত রাখে। এই সুরক্ষা ব্যবস্থার ফলে অন্য কেউ আপনার আধার তথ্য ব্যবহার করতে পারে না। আপনি বায়োমেট্রিক 'লক' করে রাখলে, কেউ আপনার আধার নম্বর ব্যবহারের চেষ্টা করলে তার স্ক্রিনে '330' এরর কোড দেখাবে। এর ফলে, আপনার অনুমতি ছাড়া আধার কার্ডের যে কোনওরকমের অপব্যবহার আটকানো সম্ভব হবে।
34
কীভাবে অ্যাপটি ডাউনলোড ও ব্যবহার করবেন?
অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর বা আইফোনে অ্যাপল অ্যাপ স্টোর থেকে 'Aadhaar (by UIDAI)' অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও MPIN দিয়ে লগ ইন করতে হবে। হোম স্ক্রিনে 'Biometrics Unlocked' অপশনে ক্লিক করে 'Confirm Biometrics Lock' ট্যাপ করলেই আপনার তথ্য লক হয়ে যাবে।
আবার আনলক করতে চাইলে 'Biometrics Locked' আইকনে ট্যাপ করে 'Confirm Unlock Biometrics' সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, অ্যাপের সঙ্গে যুক্ত মোবাইল বা সিম হারিয়ে গেলে, তা ফিরে না পাওয়া পর্যন্ত আপনি এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.