Adani Cement: ক্লিংকার এবং সিমেন্ট পরিবহনের জন্য ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করল আদানি সিমেন্ট, নয়া উদ্যোগ

Published : Nov 18, 2026, 04:52 PM IST
Adani Cement

সংক্ষিপ্ত

Adani Cement: ভারতের সিমেন্ট খাতে ভারী বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের অর্থনৈতিক যৌক্তিকতা এখন গুরুত্বপূর্ণ একটি নির্ণায়ক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গত এক দশক ধরে ডিজেলের দাম ৬০% বৃদ্ধি পেয়েছে। অথচ একই সময়ে, লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের খরচ প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এবং সৌরবিদ্যুতের শুল্ক বা ট্যারিফ ৪৭ শতাংশ কমে গেছে।

Adani Cement: আদানি পোর্টফোলিওর অন্তর্ভুক্ত এবং ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নির্মাণ সামগ্রী সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান ‘আদানি সিমেন্ট’, গুজরাটের সাংঘি প্ল্যান্টে ভারী বৈদ্যুতিক ট্রাক (হেভি-ডিউটি ​​ইলেকট্রিক ট্রাক) ব্যবহার চালু করেছে। আদানি সিমেন্টের পক্ষ থেকে বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের এটিই প্রথম উদাহরণ এবং কোম্পানির টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব লজিস্টিকস যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ক্লিংকার এবং সিমেন্ট পরিবহনের জন্য ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করল আদানি সিমেন্ট

আদানি গ্রুপের সিমেন্ট ব্যবসার সিইও বিনোদ বাহেটি এই প্রসঙ্গে জানিয়েছেন, “সাংঘি প্ল্যান্টে এই বৈদ্যুতিক ট্রাক চালু করা কেবল একটি সূচনা মাত্র। আমরা ভারতজুড়ে ক্লিনকার ও সিমেন্ট পরিবহনের জন্য বেশ কিছু রুট চিহ্নিত করেছি। যেখানে বৈদ্যুতিক ট্রাক ব্যবহার করা হবে। প্রতিটি ট্রাককে বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তরের ফলে, আমাদের কার্বন নিঃসরণ যেমন কমছে, তেমনই ডিজেলের দামের অস্থিরতা থেকে আমাদের লজিস্টিকস ব্যয়ও সুরক্ষিত থাকছে। এটি হল, একটি বুদ্ধিদীপ্ত টেকসই উদ্যোগ—যা মানুষ, পৃথিবী এবং কোম্পানির আর্থিক অবস্থার—সব দিক থেকেই কল্যাণকর। আমাদের প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন এই প্রোজেক্ট। যার প্রধান লক্ষ্য হল, একটি অধিক পরিবেশবান্ধব ও প্রতিযোগিতামূলক সিমেন্ট কোম্পানি গড়ে তোলা, যা ভারতের অগ্রযাত্রায় অবদান রাখার পাশাপাশি ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করবে।”

নয়া উদ্যোগ

ভারতের সিমেন্ট খাতে ভারী বৈদ্যুতিক ট্রাক ব্যবহারের অর্থনৈতিক যৌক্তিকতা এখন গুরুত্বপূর্ণ একটি নির্ণায়ক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। গত এক দশক ধরে ডিজেলের দাম ৬০% বৃদ্ধি পেয়েছে। অথচ একই সময়ে, লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাকের খরচ প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে এবং সৌরবিদ্যুতের শুল্ক বা ট্যারিফ ৪৭ শতাংশ কমে গেছে। ডিজেলচালিত ট্রাক প্রতি কিলোমিটারে প্রায় ০.৭৩৭৫ কেজি CO₂ নিঃসরণ করে। রিনিউএবল জ্বালানি ব্যবহার করলে বৈদ্যুতিক ট্রাক (EV ট্রাক) পণ্য পরিবহনের ক্ষেত্রে এই নিঃসরণের ১০০% পর্যন্ত দূর করতে সক্ষম। ফলে, লজিস্টিকস বা পণ্য পরিবহন ব্যবস্থাকে বৈদ্যুতিকীকরণের মাধ্যমে ‘স্কোপ ৩’ (Scope 3) পর্যায়ে কার্বন নিঃসরণ কমানোর একটি কার্যকর উপায় তৈরি হয়।

আদানি সিমেন্টের ৪১০টি ট্রাকের বহর প্রতি বছর ২৫,০০০ টনেরও বেশি CO₂ নিঃসরণ কমাবে বলে আশা করা হচ্ছে। যা বছরে প্রায় ১ কোটি ১০ লক্ষ লিটার ডিজেল ব্যবহারের সমতুল্য। ভবিষ্যতে আরও নতুন রুট এবং কারখানায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। বিশাল সরবরাহ শৃঙ্খল জুড়ে চুনাপাথর, ক্লিংকার এবং প্রস্তুতকৃত সিমেন্ট পরিবহন এই খাতের কার্যক্রমের একটি অপরিহার্য অংশ। তবে এটি প্রচুর কার্বন নিঃসরণের কারণও বটে। আদানি সিমেন্টের বৈদ্যুতিক ট্রাকের বহর এই চ্যালেঞ্জের অর্থনৈতিক ও জলবায়ুগত—উভয় দিককেই সরাসরি মোকাবিলা করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

SBI UPI: ১৯ নভেম্বর সাময়িকভাবে বন্ধ থাকবে সমস্ত এসবিআই ইউপিআই পরিষেবা! চলবে না অনলাইন পেমেন্টও, কখন?
এআই শেয়ার বাজারকে বদলে দিচ্ছে, বিনিয়োগকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন মোদী