Adani Ports: মুন্দ্রা বন্দরে এবার খালি কন্টেইনারের জন্য বিশেষ ইয়ার্ড, প্রধান লক্ষ্য হল খরচ কমানো

Published : Sep 04, 2026, 03:40 PM IST
Adani Ports: মুন্দ্রা বন্দরে এবার খালি কন্টেইনারের জন্য বিশেষ ইয়ার্ড, প্রধান লক্ষ্য হল খরচ কমানো

সংক্ষিপ্ত

Adani Ports: আদানি পোর্টস (APSEZ) মুন্দ্রা বন্দরে একটি বিশেষ 'এমপ্টি কন্টেইনার ইয়ার্ড' চালু করতে চলেছে। এটির মূল উদ্দেশ্য হল, খালি কন্টেইনারগুলির সবরকম দেখভাল করা, কাজের গতি বাড়ানো, খরচ কমানো এবং সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত সকলের সময় বাঁচানো।

Adani Ports: মুন্দ্রা বন্দর প্রতি বছর প্রায় ১.৬ মিলিয়ন TEU (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) খালি কন্টেইনার সামলায়। এই সংখ্যাটা ভারতের মোট কন্টেইনার বাণিজ্যের প্রায় ৩৫ শতাংশ। FY26 পর্যন্ত, দেশের কন্টেইনার বাজারে APSEZ-এর শেয়ার ৪৫.৫ শতাংশ, যা তাদের দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অপারেটর হিসেবে জায়গা ধরে রাখতে সাহায্য করেছে। সংস্থার প্রধান লক্ষ্য হল, ২০৩১ সাল অবধি'রোডম্যাপ অনুযায়ী, আগামী পাঁচ বছরে তাদের নেটওয়ার্কে ৬ মিলিয়ন TEU-এর বেশি কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা যোগ করার পরিকল্পনা। আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকছে মুন্দ্রা বন্দর।

লক্ষ্য কাজের গতি বাড়ানো এবং খরচ কমানো

Assam Floods: বন্যাদুর্গতদের পাশে আদানি, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলেন ১১ কোটি টাকা

APSEZ-এর হোল-টাইম ডিরেক্টর এবং সিইও অশ্বনী গুপ্তা বলেন, “মুন্দ্রা বন্দরে এই বিশেষ এমপ্টি কন্টেইনার ইয়ার্ডটি APSEZ এবং তার সহযোগীরা (CFS ও শিপিং লাইন সহ) চালাবে। এটি পুরো কন্টেইনার ইকোসিস্টেমের কার্যকারিতা বাড়াবে। এই উদ্যোগের ফলে, সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত সংস্থাগুলির জন্য কাজের ক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নতি হবে। তার মাধ্যমে দ্রুত টার্নঅ্যারাউন্ড টাইম নিশ্চিত করা যাবে, অপ্রয়োজনীয় কন্টেইনার আনা-নেওয়া কমবে এবং লজিস্টিকসের খরচও কমবে। ভারতের বৃদ্ধি এবং 'বিকশিত ভারত' স্বপ্নকে সমর্থন করার জন্য বাণিজ্য-সহায়ক পরিকাঠামোকে শক্তিশালী করা APSEZ-এর অন্যতম প্রধান লক্ষ্য।" এই প্রকল্পটি জাতীয় পরিকাঠামোর লক্ষ্য পূরণের জন্য সংস্থার বড় বিনিয়োগেরই একটি অংশ বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় লজিস্টিকস লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ

Vande Bharatam: ব্যবসার প্ল্যান আপনার, শুরু করুন স্টার্টআপ! গৌতম আদানি করে দেবেন সুযোগ

এই উদ্যোগটি ভারত সরকারের দক্ষ এবং প্রযুক্তি-চালিত লজিস্টিকস সিস্টেম তৈরি এবং ব্যবসা করার সুবিধা বাড়ানোর লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মুন্দ্রা পোর্ট SEZ-এর মধ্যে এই ইয়ার্ডটি তৈরি হওয়ায় কাস্টমস কর্তৃপক্ষ, শিপিং লাইন, টার্মিনাল অপারেটর এবং ট্রান্সপোর্টারদের মধ্যে সমন্বয় আরও নিবিড় হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Diwali Train Ticket: দিওয়ালিতে বাড়ি ফিরবেন? বুকিং শুরু হচ্ছে, তারিখটা ভুলে যাবেন না যেন!
Petrol Price: আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত? দেখে নিন তালিকা