Air India Price Hike: টিকিটের দাম বৃদ্ধি! এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটে এবার বসতে চলেছে ফুয়েল সারচার্জ

Published : Mar 11, 2026, 12:27 PM ISTUpdated : Mar 11, 2026, 12:39 PM IST
Air India Price Hike: টিকিটের দাম বৃদ্ধি! এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটে এবার বসতে চলেছে ফুয়েল সারচার্জ

সংক্ষিপ্ত

Air India Price Hike: ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উড়ানের টিকিটে জ্বালানি সারচার্জ অর্থাৎ, ফুয়েল সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই সারচার্জ চালু করা হবে।

Air India Price Hike: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে এবার পকেটে চাপ পড়তে চলেছে বিমানযাত্রীদের। দাম বৃদ্ধি পাচ্ছে জেট ফুয়েল তথা বিমানে ব্যবহৃত জ্বালানির। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই, ডোমেস্টিক এবং আন্তর্জাতিক উড়ানের টিকিটে জ্বালানি সারচার্জ অর্থাৎ, ফুয়েল সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (air india price hike)। 

এয়ার ইন্ডিয়ার টিকিটের দাম বাড়ছে

সংস্থাটি ঘোষণা করেছে যে, আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই সারচার্জ চালু করা হবে (air india flights)। প্রসঙ্গত, বিমান সংস্থাগুলির অপারেশনসের মোট খরচের একটা বড় অংশই ব্যয় হয় জ্বালানির জোগানে। এবার এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জেট ফুয়েলের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। 

তাই অতিরিক্ত চাপ সামলাতে বাধ্য হয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। স্বাভাবিকভাবেই, এবার এই সারচার্জ যুক্ত হলে টিকিটের দামও বাড়বে। এই প্রসঙ্গে, এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে বুক করা প্রতিটি ডোমেস্টিক ফ্লাইটের টিকিটের উপর অতিরিক্ত ৩৯৯ টাকা করে ফুয়েল সারচার্জ যুক্ত হবে। 

পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে বিমানযাত্রীদের

পাশাপাশি সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে সংযোগকারী ফ্লাইটের ক্ষেত্রেও একই সারচার্জ প্রযোজ্য হবে বলে জানিয়ে দিয়েছে তারা। আন্তর্জাতিক তেলের বাজারে সাপ্লাই সংক্রান্ত অনিশ্চয়তা এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরেই জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

 

 

সেই বাড়তি খরচের একটি অংশ পূরণ করতেই এই সারচার্জ চালু করা হবে। নিঃসন্দেহে পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে বিমানযাত্রীদের। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটেও জ্বালানি সারচার্জের ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। গন্তব্য অনুযায়ী, এই চার্জের পরিমাণ পৃথক হবে বলে জানিয়ে দিয়েছে তারা। পশ্চিম এশিয়ার ফ্লাইটে প্রতিটি টিকিটে ১০ ডলার সারচার্জ নেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। 

আফ্রিকার ক্ষেত্রে এই চার্জ ৩০ ডলার থেকে বেড়ে ৯০ ডলার পর্যন্ত হতে পারে বলেও খবর। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইটের ক্ষেত্রে সারচার্জ ৬০ ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে সংস্থার তরফে।

তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সেই সারচার্জ ফের একবার পর্যালোচনা করা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ATM Notes Withdrawal: এটিএমে গেলেই মিলবে ১০, ২০, ৫০ টাকার নোট? খুচরো নিয়ে কোনও চিন্তা নেই
DA Hike: সুখবর পাবেন সরকারি কর্মচারীরা, হঠাৎ করেই মাইনে বেড়ে যাবে, বিস্তারিত জানুন