Airtel India: পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম তৈরি এয়ারটেলের

Published : Jul 16, 2026, 09:15 PM IST
Airtel India: পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম তৈরি এয়ারটেলের

সংক্ষিপ্ত

Airtel India: বার্ষিক এই উৎসব চলাকালীন ভয়েস এবং ডেটা ট্র্যাফিকের ব্যাপক বৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখে, পুরীতে এবং এই পবিত্র শহরে যাতায়াতের প্রধান সড়ক ও রেলপথে তাদের নেটওয়ার্ক পরিকাঠামো সক্রিয়ভাবে জোরদার করেছে এয়ারটেল।

Airtel India: পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম তৈরি এয়ারটেলের (Airtel India)। গত এক বছরে, এয়ারটেল রাজ্যজুড়ে ১,৫০০-এরও বেশি নতুন ৫জি (5G) সাইট চালু করেছে। যার ফলে, ১ কোটি ১০ লক্ষেরও বেশি গ্রাহক হাই স্পিড কানেকশনের সুবিধা পাচ্ছেন। ৩৯৯ টাকা থেকে শুরু হওয়া 'ফুললি আনলিমিটেড প্যাক' (Fully Unlimited Packs), যাতে সমস্ত প্রিপেইড স্মার্টফোন ব্যবহারকারীর জন্য আনলিমিটেড ৪জি (4G) ও ৫জি (5G) ডেটা এবং কলের সুবিধা রয়েছে। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার সংস্থা ভারতী এয়ারটেল ("এয়ারটেল") ওড়িশাজুড়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেমকে সফলভাবে সম্পন্ন করার কথা ঘোষণা করেছে। যেখানে পুরী রথযাত্রার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে (Airtel 5G)।

পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে গোটা ওড়িশাজুড়ে বিশেষ উদ্যোগ এয়ারটেলের

বার্ষিক এই উৎসব চলাকালীন ভয়েস এবং ডেটা ট্র্যাফিকের ব্যাপক বৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখে, পুরীতে এবং এই পবিত্র শহরে যাতায়াতের প্রধান সড়ক ও রেলপথে তাদের নেটওয়ার্ক পরিকাঠামো সক্রিয়ভাবে জোরদার করেছে এয়ারটেল। ৫জি-সুবিধাযুক্ত এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, যাতে নেটওয়ার্কের চাহিদা বৃদ্ধির বিষয়টি কার্যকরভাবে সামলানো যায় এবং বিপুল জনসমাগমের মধ্যেও নিরবচ্ছিন্ন ভয়েস সংযোগ ও উচ্চ-গতির ডেটা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হয়।

ভারতী এয়ারটেলের সিওও (COO) অভিরূপ চ্যাটার্জি জানিয়েছেন, "পুরীর রথযাত্রা ওড়িশার অন্যতম শ্রদ্ধেয় এবং বৃহত্তম জনসমাগমের একটি অনুষ্ঠান। যেখানে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা সমবেত হন। এই সময়, নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা পুরী এবং যাতায়াতের প্রধান রাস্তাগুলিতে নেটওয়ার্কের ব্যাপক উন্নয়ন সম্পন্ন করেছি। এই বিনিয়োগগুলি উৎসব চলাকালীন প্রতিটি গ্রাহককে নির্ভরযোগ্য, শক্তিশালী এবং উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতিকেই প্রমাণ করে।"

শক্তিশালী নেটওয়ার্ক সিস্টেম

গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে, এয়ারটেল ওড়িশা ৩৯৯ টাকা থেকে শুরু হওয়া 'ফুললি আনলিমিটেড প্যাক' চালু করেছে। সমস্ত প্রিপেইড স্মার্টফোন ব্যবহারকারীর জন্য এই প্যাকে আনলিমিটেড ৪জি ও ৫জি ডেটা এবং কলের সুবিধা রয়েছে, যার ফলে গ্রাহকরা দৈনিক ব্যবহারের সীমার (daily limits) চিন্তা ছাড়াই স্ট্রিমিং, শেয়ারিং, কাজ, পড়াশোনা এবং একে অপরের সঙ্গে যুক্ত থাকার সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Share Market Today: এশীয় পতনের বিপরীতে দেশীয় শেয়ার বাজারের রহস্যময় গতি, সেনসেক্স-নিফটির ঊর্ধ্বগতি