বাজেটের পর প্রথম সপ্তাহেই টাকার দামে রেকর্ড পতন! শেয়ার বাজারেও রক্তক্ষরণ

Published : Feb 03, 2025, 01:57 PM IST
Share Market

সংক্ষিপ্ত

সবে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট আর সেই বাজেট পেশের পরেই সপ্তাহের প্রথম কাজে দিনেই রেকর্ড পতন হল লক্ষ্য করা গেল টাকার দামে।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিদেশি পণ্যের উপর শুল্ক বসাতে শুরু করেছেন, তার জেরেই হু হু করে পড়তে শুরু করেছে টাকার দাম।

উল্লেখ্য, গত শুক্রবার মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার মূল্য ছিল ৮৬.৬২। এদিকে শনিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর সেদিন থেকেই ভারতের বাজার বেশ ঝিমিয়ে পড়তে শুরু করে। কিন্তু তারপর রবিবার আচমকাই বিরাট অঙ্কের শুল্ক চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প।

তিনি বলেন, মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর ২৫% এবং চিনা পণ্যের উপর ১০% শুল্ক বসানো হবে। আর এক্ষেত্রে ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এবার বিশ্বজুড়ে শুরু হতে পারে বাণিজ্য যুদ্ধ বা বলা যেতে পারে ব্যাবসায়িক লড়াই।

এহেন পরিস্থিতিতে দাঁড়িয়েই সোমবার,টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন দেখা গেল। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময়ে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু যত বেলা গড়াতে শুরু করে, ততই টাকার মূল্য আরও পড়ে ৮৭.২৯-তে পৌঁছে যায়।

অর্থাৎ, শুক্রবারের তুলনায় টাকার দাম ৬৭ পয়সা বেড়ে গেছে। ফোরেক্স ট্রেডারদের মতে, ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ অনেকটাই কমে গেছে। ফলে, বিদেশি ভাণ্ডার শেষ হতে চলেছে। অন্যদিকে, ট্রাম্পের একাধিক নয়া নীতির জেরে শক্তিশালী হচ্ছে ডলার। আর এইট দুটি কারণ মিলিয়েই ধস নামতে শুরু করেছে টাকার দামে।

অপরদিকে বেহাল দশা দেখা যাচ্ছে শেয়ার বাজারেও। সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ৭০ পয়েন্ট পড়ে গেছে সেনসেক্স এবং ৩০০ পয়েন্ট পড়েছে নিফটি। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি এবং ধাতুর মতো একাধিক সংস্থার শেয়ারের দর নিম্নমুখী হয়েছে সোমবার।

স্বাভাবিকভাবেই, বড়সড় লোকসানের মধ্যে পড়তে চলেছেন বিনিয়োগকারীরা। দালাল স্ট্রিটে রক্তক্ষরণের জন্য অবশ্য ট্রাম্পের শুল্ক নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। অন্যদিকে, সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের দাম ১.৩% বেড়ে গেছে। শুধু তাই নয়, এর ফলে ধাক্কা খেয়েছে এশিয়ার একাধিক দেশের মুদ্রা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

UPI Payment: ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দিতে হবে ফি, আসছে আইন
UPI Security: Google Pay এবং PhonePe-তে টাকা পাঠাচ্ছেন? আসছে নতুন নিয়ম, সতর্ক হোন