Fuel Price: পেট্রোলের দাম বাড়ল, নাকি সস্তা হল ডিজেল? শুক্রবার জ্বালানি তেলের দামে হেরফেরের হিসেব

Published : Jul 07, 2023, 08:42 AM IST
Petrol Diesel Price update

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়। Fuel rate diesel petrol price news today

জুলাই মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে শুক্রবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে শুক্রবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে শুক্রবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়। সেখানে শুক্রবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৫১ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.১৪ টাকা। এছাড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, আলিপুরদুয়ার, প্রভৃতি জেলায় আজ পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় সামান্য বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম জুন মাসে একই রয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Weather News: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ফের জারি কমলা সতর্কতা

Benefits of Garlic For Sex: এক কোয়া রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৩৩৩ টাকা জমিয়ে ১০ বছরে ১৭ লক্ষ! ঝুঁকিহীন এই সরকারি স্কিমে বিনিয়োগে লাভই লাভ
Gold Price Today Kolkata: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?