নববর্ষের দ্বিতীয় দিনে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন রবিবারের পেট্রোল-দর

Published : Apr 16, 2023, 07:09 AM IST
petrol diesel price

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে দার্জিলিং জেলায়। 

এপ্রিল মাসের শুরুতে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। রবিবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে রবিবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে রবিবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে রবিবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে দার্জিলিং জেলায়। সেখানে রবিবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৮.০২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.২৭ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় সামান্য বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম এপ্রিল মাসে বেড়ে গিয়েছে। এই মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১,১২৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১,১০২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১,১০৩ টাকা করে।

আরও পড়ুন-

পয়লা বৈশাখের পর ফের কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন আজকের লেটেস্ট আপডেট
বৈশাখ মাসের শুরুতেই রয়েছে সোম প্রদোষ তিথি, জেনে নিন ভগবান শিবের পুজোর গুরুত্বপূর্ণ নিয়মগুলি

বীরভূমে সিক্স প্যাক অ্যাবস নিয়ে ঘুরে বেরাচ্ছেন অনুব্রত মণ্ডল, টোটোর পেছনে অভিনব কার্টুন ছবি

PREV
Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
click me!

Recommended Stories

১০০ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল! আদানিদের চিঠিতে বিপাকে ইউনুস সরকার
এই ভাবে দ্রুত শোধ করুন পার্সোনাল লোন! EMI না বাড়িয়ে বাঁচাতে পারেন কয়েক লক্ষ টাকা সুদ