টাকা পুড়িয়ে ধোঁয়া ওড়ানোর দিন শেষ! সিগারেট থেকে বিড়ি 'পাপ পণ্য'র দাম কতটা বাড়লো দেখুন

Published : Feb 01, 2026, 09:11 PM IST

Price Hike: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিগারেট ও তামাকজাত পণ্যগুলিকে 'পাপ পণ্য' বলে চিহ্নিত করেছে। আর সেই কারণে আবগারি শুল্ক আরোপ করেছে। যার কারণে এক ধাক্কায় বেড়েগেছে সিগারেট ও তামাকজাত পণ্য়ের দাম। জানুন কত হল দাম। 

PREV
15
'পাপ পণ্য '

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিগারেট ও তামাকজাত পণ্যগুলিকে 'পাপ পণ্য' বলে চিহ্নিত করেছে। আর সেই কারণে আবগারি শুল্ক আরোপ করেছে। যার কারণে আজ থেকেই বেড়ে যাচ্ছে পাপ পণ্যের দাম। সিগারেট, তামাকজাত দ্রব্যের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল।

25
সিগারেটের দাম

১০টি শলাকার সিগাটের প্যাকেটর দাম একধাক্কায় ২২-২৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, সিগাকেট যত লম্বা দাম ততই বেশি হচ্ছে। ব্র্যান্ড ও দৈর্ঘ্য অনুযায়ী কোনও কোনও প্যাকেটের দাম একধাক্কায় ৫৫ টাকা পর্যন্ত বাড়ছে।

35
সিগারেটের দাম
  • ছোট নন ফিল্টারড সিগারেট ৬৫ মিলিমিটার পর্যন্ত দাম ২.০৫ টাকা,
  • ছোট ফিল্টারড ৬৫ মিলিমিটার পর্যন্ত দাম ২.১০ টাকা,
  • মাঝারি ৬৫-৭০ মিলিমিটার পর্যন্ত সিগারেট ৩.৬০ পয়সা থেকে ৪ টাকা,
  • বড় ৭০ মিলিমিটারে ওপর ৫.৪০ টাকা,
  • কিং সাইজ ও অন্যান্য় বিশেষ ব্র্যান্ডের ডিজাইন করা সিগারেটের দাম ৮.৫০ টাকা পর্যন্ত হতে হচ্ছে।
45
তামাকজাত পদার্থ
  • মূল্যবৃদ্ধির আওতায় রয়েছে তামাকজাত বাকি পণ্য়গুলিও।
  • গুটকার দাম ৯১%
  • পানমশলার দাম ৮৮% বাড়তে পারে।
  • তবে জিএসটি কমে যাওয়ায় বিড়ির দাম বাড়ছে মাত্রা ১৮%।
55
দাম বাড়ার কারণ

কেন্দ্রের মোদী সরকার সিগারেট, বিড়ি-সহ তামাক ও তামাকজাত পণ্যগুলিকে পাপ পণ্য হিসেবে চিহ্নিত করেছে। তাই নতুন জিএসটি পরিকাঠামোয় এগুলি হতে চলছে সবথেকে দামি পণ্য। এরমধ্যে রয়েছে তামাক, গুটখা, পান মশলা, মদ, কোল্ডড্রিঙ্কের মত সামগ্রী। ডিসেম্বরেই এই নিয়ে বিল পাশ হয়েছিল সংসদে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories