কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রায় ৪৮.৫৪ লক্ষ কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সরকারের হিসাব অনুযায়ী, বছরে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রায় ১০,০১৬.১০ কোটি টাকা। ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের বেতনে কতটা পরিবর্তন হবে, তা নির্ভর করছে তাঁদের বেসিক পে-র উপর। কারণ ডিএ হিসাব করা হয় মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে।
বেসিক বেতন ১৮,০০০: বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ ১০,৮০০ টাকা। নতুন ৬৩ শতাংশ হারে তা হবে ১১,৩৪০ টাকা। অর্থাৎ মাসে বাড়বে ৫৪০ টাকা।
বেসিক বেতন ২৫,০০০: ডিএ ১৫,০০০ টাকা থেকে বেড়ে হবে ১৫,৭৫০ টাকা। মাসে অতিরিক্ত ৭৫০ টাকা।
বেসিক বেতন ৪০,০০০: ডিএ ২৪,০০০ টাকা থেকে বেড়ে হবে ২৫,২০০ টাকা। মাসে বাড়বে ১,২০০ টাকা।
বেসিক বেতন ৫০,০০০: ডিএ ৩০,০০০ টাকা থেকে বেড়ে হবে ৩১,৫০০ টাকা। মাসে অতিরিক্ত ১,৫০০ টাকা।
অর্থাৎ, বেসিক বেতন যত বেশি, ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে মাসিক অতিরিক্ত অর্থের পরিমাণও তত বেশি হবে।