DA Hike: ৫ শতাংশ DA বাড়ল সরকারি কর্মচারীদের, দীপাবলির আগে বড় উপহার!

Published : Oct 23, 2026, 04:17 PM IST

দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

PREV
16

দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। রাজ্যের সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে ৪ শতাংশ ডিএ-র সঙ্গে গত বছরের বকেয়া ১ শতাংশ ডিএ-ও অন্তর্ভুক্ত রয়েছে।

26

পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা বকেয়া দেওয়ার ঘোষণাও করা হয়েছে। পেনশনভোগীরাও ১০ হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

36

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এই ঘোষণার ফলে উপকৃত হবেন। দীপাবলির কথা মাথায় রেখে এই আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

46

সরকারি কর্মীদের জন্য মোট ৫ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪ শতাংশ ডিএ এবং গত বছরের বকেয়া ১ শতাংশ ডিএ রয়েছে। অর্থাৎ, দুই অংশ মিলিয়ে মোট ৫ শতাংশ ডিএ-র সুবিধা পাবেন কর্মীরা।

56

ডিএ-র পাশাপাশি চতুর্থ শ্রেণির সরকারি কর্মীদের অতিরিক্ত ১০ হাজার টাকা বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পেনশনভোগীদের জন্যও ১০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে।

66

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই ডিএ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি আগামী ১ নভেম্বর জারি করা হবে। বিজ্ঞপ্তিতে সুবিধা প্রদানের বিস্তারিত নিয়ম ও কার্যকর করার বিষয়গুলি স্পষ্ট হতে পারে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories