Dr Ashok Lahiri: ডঃ অশোক লাহিড়ীর মুকুটে নয়া পালক। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিখ্যাত অর্থনীতিবিদ ডঃ অশোক লাহিড়ী (niti aayog vice chairman)। শুক্রবার, নীতি আয়োগ ভবনে আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব গ্রহণ করেন বালুরঘাটের এই প্রাক্তন বিজেপি বিধায়ক (ashok lahiri niti aayog)।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের বালুরঘাট আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে ২০২৬ সালের বিধানসভা ভোটে আবার ডঃ অশোক লাহিড়ীকে আর প্রার্থীই করেনি বিজেপি। যখন দেখা যায় যে, বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম নেই, তখন অনেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েন।
তবে তাঁকে নিয়ে হয়ত আগেই অনেক বড় পরিকল্পনা সেরে রেখেছিল কেন্দ্রীয় সরকার। তাঁকে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার, তিনি দায়িত্ব গ্রহণের আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করে আসেন।
তবে একটি বিষয় পরিষ্কার হয়ে গেল। শুক্রবারের এই ঘোষণা স্পষ্ট করে দিল, নির্বাচনের রাজনীতি থেকে ডঃ অশোক লাহিড়ী সরিয়ে এনে তাঁকে অনেক বড় প্রশাসনিক দায়িত্ব দিল বিজেপি সরকার। অর্থনীতিবিদ হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকে এবার পুরোপুরিভাবে দেশের কাজে লাগাতে চাইছে দিল্লি।
প্রসঙ্গত, তিনি এর আগে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। আবার কখনও পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব সামলেছেন। অন্যদিকে, গত ১৪ মার্চ, ব্রিগেড সমাবেশের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কয়েকজন বিজেপি নেতার সঙ্গে আলাদা করে ডেকে কথা বলেছিলেন, তাদের মধ্যে অশোকবাবু ছিলেন।
প্রসঙ্গত, এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি, যুক্ত ছিলেন বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ-এর সঙ্গেও। দায়িত্ব সামলেছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবেও। এবার পেলেন আরও বড় দায়িত্ব। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন ডঃ অশোক লাহিড়ী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।