EMI বাউন্স হয়েছে? একবার মিস করলেই CIBIL স্কোর শেষ? কী করলে বাঁচবে স্কোর, জানুন

Published : Sep 22, 2026, 12:18 PM IST
Money Horoscope

সংক্ষিপ্ত

একটা EMI বাউন্স হলেই কি CIBIL স্কোর ৫০ পয়েন্ট কমে যাবে? কতদিনের মধ্যে টাকা দিলে স্কোর বাঁচবে? EMI মিস হলে ব্যাঙ্ককে কী জানাবেন? লেট ফি থেকে লোন রিজেক্ট - পুরো গাইড।

মাসের শেষ, অ্যাকাউন্টে টাকা নেই আর ঠিক সেই সময় অটো-ডেবিটে EMI বাউন্স! সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ - "Insufficient Funds"। মাথায় প্রথম চিন্তা - এবার কি আমার CIBIL স্কোর শেষ?

আতঙ্কিত হবেন না, কিন্তু হালকাভাবেও নেবেন না।

একবার EMI বাউন্স হলেই কি CIBIL শেষ? সোজা উত্তর - হ্যাঁ, প্রভাব পড়ে, কিন্তু একদিন দেরিতে কতটা পড়বে সেটা নির্ভর করে আপনি কতটা দেরি করছেন তার ওপর।

CIBIL বা ক্রেডিট ব্যুরোতে আপনার রিপোর্ট আপডেট হয় ৩০ দিনের সাইকেলে। ব্যাঙ্ক বা NBFC এইভাবে রিপোর্ট করে:

- ১-২৯ দিন দেরি: বেশিরভাগ ব্যাঙ্ক এটাকে CIBIL-এ নেগেটিভ হিসেবে রিপোর্ট করে না, কিন্তু আপনাকে লেট পেমেন্ট ফি + ২৪% থেকে ৩৬% হারে পেনাল্টি সুদ দিতে হবে। তবে কিছু প্রাইভেট ব্যাঙ্ক, বিশেষ করে Bajaj Finance, IDFC-র মতো NBFC ৭ দিন দেরি হলেও রিপোর্ট করে দেয়। - ৩০ দিনের বেশি দেরি (30+ DPD): এখানেই খেলা শেষ। আপনার CIBIL রিপোর্টে ৩০ DPD লেখা হবে। একবার ৩০ DPD পড়লে স্কোর ৭০ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে। ৭৫০ থেকে এক ধাক্কায় ৬৮০-তে নেমে আসতে পারে। - ৬০ বা ৯০ দিনের বেশি: তখন আপনি ব্যাঙ্কের চোখে ডিফল্টার। পরবর্তী ৩ বছর কোনও ভালো লোন, হোম লোন, ক্রেডিট কার্ড পাওয়া প্রায় অসম্ভব।

মনে রাখবেন, EMI বাউন্স মানে দুটো ক্ষতি - ১) ব্যাঙ্কের বাউন্স চার্জ (৪০০-৬০০ টাকা) + ২) CIBIL-এর ক্ষতি।

EMI মিস করলে এখনই কী কী করবেন? ৪টে জরুরি স্টেপ:

১. ২৪-৪৮ ঘণ্টার মধ্যে পেমেন্ট করুন: যে করেই হোক, ৩০ দিনের আগে মিটিয়ে দিন। অ্যাপে গিয়ে Manual Pay করুন। অটো-ডেবিটের ভরসায় থাকবেন না।

২. ব্যাঙ্ককে ফোন করে জানান: লজ্জা পাবেন না। কাস্টমার কেয়ারে ফোন করে বলুন - "টেকনিক্যাল ইস্যুর জন্য বাউন্স হয়েছে, আমি পে করে দিয়েছি, দয়া করে CIBIL-এ রিপোর্ট করবেন না"। অনেক সময় ব্যাঙ্ক Grace Period দেয়। প্রমাণ হিসেবে পেমেন্টের স্ক্রিনশট মেইল করুন।

৩. ECS/NACH ফেল-এর চার্জ বুঝুন: আপনার ব্যাঙ্কও ৩০০-৫০০ টাকা বাউন্স চার্জ কাটবে। এটা আলাদা।

৪. CIBIL রিপোর্ট চেক করুন: ৪৫ দিন পর CIBIL বা OneScore অ্যাপে ফ্রি রিপোর্ট চেক করুন। যদি ৩০ দিনের আগেই পে করে দেন, তবুও DPD দেখায় কিনা। ভুল থাকলে CIBIL Dispute Raise করুন।

ভবিষ্যতে যাতে না হয়: - EMI-র ২ দিন আগে অ্যাকাউন্টে টাকা রাখুন। - একটা আলাদা অ্যাকাউন্ট শুধু EMI-র জন্য করুন। - অটো-পে-এর সঙ্গে ফোনে রিমাইন্ডার সেট করুন।

একটা EMI বাউন্সে জীবন শেষ নয়, কিন্তু অভ্যাস হয়ে গেলে আপনার CIBIL ৩ বছরের জন্য শেষ। তাই প্রথম বাউন্সকেই শেষ বাউন্স বানান।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Investment Portfolio Strategy: কোটিপতি হতে চাইলে এভাবে পোর্টফোলিও করতে হবে! জেনে নিন পদ্ধতি
Stock Market Update: সেনসেক্স বাড়ল ৫৬৪ পয়েন্ট, টানা চতুর্থ দিনের জন্য লাফ দিল নিফটিও! সোমবারের বাজার