EPFO News: ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য প্রোফাইল আপডেট করা অত্যন্ত জরুরি, বিশেষ করে প্রোফাইল ফটো যোগ করা। ই-নমিনেশন এবং পিএফ দাবির মতো প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
EPFO News: চাকরিজীবী মানুষদের জন্য বাড়ল আরও একটি কাজ। সম্প্রতি ইপিএফও (কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা)-এ যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বরূপূর্ণ। তাই, ইপিএফও পোর্টাল সম্পর্কে আপনার UAN প্রোফাইল আপডেট রাখা উচিত।
27
আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন
আর এই কাজ সম্পূর্ণ করতে না পারলেই, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ অনেকেই তাদের প্রোফাইল ফটো আপডেট করাকে প্রয়োজনীয় মনে করেন না, কিন্তু আপনার প্রোফাইল সম্পূর্ণ করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
37
প্রোফাইল সম্পূর্ণ আপডেট করতে হবে
যদি আপনার প্রোফাইল সম্পূর্ণ বা আপডেট করা না থাকে, তাহলে ই-নমিনেশন সম্পন্ন হবে না। এর ফলে আপনার পিএফ দাবি প্রক্রিয়ার কাজ করতে দেরি হতে পারে। যত দ্রুত সম্ভর আগে নিজের প্রোফাইল সম্পূর্ণ ভাবে আপডেট করুন।
ইপিএফও-এর মতে, প্রোফাইল ফটো প্রোফাইল-কে দ্রুত শনাক্ত করতে সাহায্য করে। যদিও সবকিছুর জন্য ছবির প্রয়োজন হয় না, তবে ই-নমিনেশনের মতো কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য এটি অপরিহার্য। আপনার ফটো আপডেট করলে পিএফ দাবির মতো কাজে দেরি হওয়ার সম্ভাবনা কমে যায়।
57
কীভাবে আপনার প্রোফাইল ফটো আপডেট করবেন?
আপনি যদি এখনও আপনার প্রোফাইল ফটো আপডেট না করে থাকেন, তাহলে এই ধাপগুলো অনুসরণ করে তা আপডেট করতে পারেন।
১) আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে ইপিএফও ইউনিফাইড মেম্বার পোর্টালে লগ ইন করুন। প্রোফাইল বা ভিউ বিভাগে যান।
67
কীভাবে আপনার প্রোফাইল ফটো আপডেট করবেন?
২) এখানে আপনার ছবি আপডেট করার বিকল্পটি বেছে নিন।
৩) একটি নতুন পাসপোর্ট আকারের ছবি আপলোড করুন।
৪) ছবি পরিবর্তন হয়ে গেলে, সেটি সেভ করুন এবং যাচাই করে নিন যে এটি সঠিকভাবে দেখা যাচ্ছে।
77
আপনার প্রোফাইল আপডেট করুন
এই প্রফাইলে আপনাকে শুধু আপনার ছবিই নয়, আরও বেশ কিছু তথ্যও আপডেট করতে হবে। আপনার আধার কার্ড নম্বর, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই সঠিক এবং এই নথিগুলো যাচাইও করাতে হবে। এর মাধ্যমে অনলাইনে পিএফ থেকে টাকা তোলা, পেনশন পরিষেবা, ই-নমিনেশন এবং দাবির মতো কাজ দ্রুত শেষ করতে সুবিধা হয়।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.