Flight Ticket Price: আগামী ১ এপ্রিল থেকে বাড়ছে বিমানের ভাড়া? যাত্রীদের জন্য বড় আপডেট

Published : Mar 22, 2026, 02:00 PM IST

Flight Ticket Price: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এবার পকেট থেকে খসবে বাড়তি টাকা। কারণ, আগামী ১ এপ্রিল থেকে বাড়তে পারে বিমানের জ্বালানির দাম। আর সেইজন্যই এবার একাধিক বিমান সংস্থা বাড়িয়ে দিতে পারে তাদের টিকিটের দাম (flight ticket price hike)। 

PREV
15
বিমানের টিকিটের দাম বাড়ছে

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে বিমানের জ্বালানি (ATF) দাম বৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে বোঝা যাবে। তিনি বলেন, প্রত্যেক মাসের প্রথম তারিখে জ্বালানির দাম ঠিক হয়। তাই নতুন দাম পরের মাসের শুরুতেই কার্যকর হবে। এর ফলে, বিমান পরিষেবার ক্ষেত্রেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

25
যাত্রীদের সুরক্ষা এবং বিমান পরিষেবা

এই দাম বৃদ্ধির পিছনে প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকেই দেখা হচ্ছে। অর্থাৎ, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এবার পকেট থেকে খসবে বাড়তি টাকা। তবে সরকার জানিয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং বিমান পরিষেবা চালু রাখাই তাদের প্রধান লক্ষ্য। বিমান পরিবহন, সুরক্ষা এবং পেট্রোলিয়াম মন্ত্রক একসঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে এবং পরিষেবা সঠিকভাবে চালানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে।

35
ধাপে ধাপে এই চার্জ বৃদ্ধি?

ইতিমধ্যেই অবশ্য বেশ কিছু বিমান সংস্থা জ্বালানির উপর অতিরিক্ত সারচার্জ চালু করেছে। এয়ার ইন্ডিয়া  যেমন ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ধাপে ধাপে এই চার্জ বৃদ্ধি করছে। অন্যদিকে, আকাশা এয়ার গত ১৫ মার্চ থেকে নতুন বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত চার্জের কথা ঘোষণা করেছে (airline ticket price hike)। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে গোটা বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের জোগানে প্রভাব পড়তে শুরু করেছে। সেই কারণেই, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

45
জ্বালানি পাওয়া যাবে

তবে সরকার জ্বালানির অভাব নিয়ে যাবতীয় আশঙ্কা উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে শক্তির ভান্ডার মজুত রয়েছে এবং দীর্ঘমেয়াদী সংঘাত মোকাবিলা করার ক্ষমতাও ভারতের আছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, সবক্ষেত্রেই প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাবে এবং বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা হবে না।

55
দাম বাড়লেও পরিষেবা চালু থাকবে

সরকার আরও স্পষ্ট করে বলেছে যে, পেট্রোল-ডিজেল বা বিমানের জ্বালানির মতো কোনও পণ্যের ঘাটতি নেই। দেশের শোধনাগারগুলি সম্পূর্ণ ক্ষমতায় কাজ করছে, তাই সরবরাহে কোনও প্রভাব পড়বে না। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে, দাম বাড়লেও পরিষেবা চালু থাকবে এবং জ্বালানির জোগানও সুরক্ষিত থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories