Health Insurance: দিন দিন চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে স্বাস্থ্য বিমা থাকাটা খুব জরুরি একটা বিষয়। হঠাৎ অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে, এই বিমা আপনাকে বিশাল খরচের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু পলিসি কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন?
আমরা সাধারণত ছেলেমেয়ের পড়াশোনা, বিয়ে, গাড়ি বা বাড়ি কেনার জন্য আগে থেকে টাকা জমাই। কিন্তু চিকিৎসার খরচের জন্য আলাদা করে সঞ্চয় খুব কম লোকই করে। ফলে, হঠাৎ শরীর খারাপ হলে টাকার জন্য গয়না বন্ধক রাখতে বা ধার করতে হয়। তার একমাত্র সমাধান হল হেলথ ইনস্যুরেন্স। এটি জরুরি সময়ে বিশাল আর্থিক চাপ থেকে মুক্তি দেয়। তবে পলিসি কেনার আগে এর সব নিয়মকানুন ভালো করে জেনে নেওয়া উচিত।
27
নিজের জন্য আলাদা পলিসি
হেলথ ইনস্যুরেন্স কেনার সময় আপনার বয়স, পরিবারের সদস্য সংখ্যা এবং বর্তমান শারীরিক অবস্থা বিচার করে সঠিক Sum Insured বা বিমার টাকার পরিমাণ বেছে নিন। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেকের অন্তত ১৫ থেকে ২০ লক্ষ টাকার বেসিক কভার থাকা উচিত। অনেকে অফিসের গ্রুপ ইনস্যুরেন্সের উপর ভরসা করেন। কিন্তু চাকরি চলে গেলে সেই কভারও শেষ হয়ে যায়। তাই নিজের জন্য আলাদা পলিসি কেনা সব সময় ভালো।
37
পলিসি কেনার আগেই জানতে হবে
কিছু পলিসিতে নির্দিষ্ট চিকিৎসার জন্য খরচের সীমা থাকে। তেমনই, আগে থেকে থাকা রোগের (Pre-existing Diseases বা PED) চিকিৎসার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। IRDAI-এর নিয়ম অনুযায়ী, এই ওয়েটিং পিরিয়ড সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত হতে পারে। তাই পলিসি কেনার আগেই জেনে নিন ওয়েটিং পিরিয়ড কত দিনের।
পলিসি কেনার আগে দেখে নিন, আপনার এলাকার গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো ঐ বিমা কোম্পানির নেটওয়ার্ক তালিকায় আছে কিনা। জরুরি অবস্থায় দূরের হাসপাতালে দৌড়াতে হলে খুব সমস্যা হবে। পাশাপাশি, ওই হাসপাতালগুলোতে ক্যাশলেস চিকিৎসার সুবিধা আছে কিনা, সেটাও যাচাই করে নিন।
শুধু ক্লেইম সেটলমেন্ট রেশিও দেখবেন না। কয়েক বছরের ক্লেইম ডেটা, কী কী কারণে আবেদন বাতিল হয়েছে এবং কাস্টমার সার্ভিস কেমন, সেটাও তুলনা করে দেখুন। রেশিও যত বেশি, তত ভালো। এছাড়াও কিছু জরুরি বিষয়, যেমন - হাসপাতালের রুম ভাড়ার কোনও দৈনিক লিমিট আছে কিনা, ছানির অপারেশন বা হাঁটু প্রতিস্থাপনের মতো চিকিৎসার জন্য আলাদা কোনও খরচের সীমা (সাব-লিমিট) আছে কিনা, এবং পলিসিতে কো-পেমেন্টের শর্ত আছে কিনা, তা অবশ্যই দেখে নেবেন। কো-পেমেন্ট থাকলে খরচের একটা অংশ আপনাকে দিতে হবে। তাই জিরো কো-পে পলিসি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
পলিসির Exclusion লিস্ট বা বর্জনীয় তালিকা মন দিয়ে পড়ুন। এর মানে হল, যে সব চিকিৎসা বা খরচের জন্য বিমা কোম্পানি টাকা দেবে না। তাই পলিসি কেনার আগে অবশ্যই জেনে নিন কোন কোন ক্ষেত্রে আপনি ক্লেইম পাবেন না। শুধুমাত্র পলিসির নিয়ম ও শর্তের অধীনে থাকা খরচগুলোর জন্যই টাকা পাওয়া যাবে।
77
কত টাকার কভারেজ পাচ্ছেন?
শুধু কম প্রিমিয়াম দেখে পলিসি বাছবেন না। স্বাস্থ্য বিমা কেনার সময় প্রিমিয়াম কত, তার চেয়েও বেশি জরুরি হল আপনি কত টাকার কভারেজ পাচ্ছেন, কখন ক্লেইম করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে টাকা পাবেন না এবং আপনার নিজের পকেট থেকে কত টাকা দিতে হতে পারে। এই সব বিষয় তুলনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.