মাসে ৩০ হাজার টাকা বেতন পেলেও সঠিক বাজেটের মাধ্যমে ভালো টাকা জমানো সম্ভব। শুধু আয় বাড়ানো নয়, বরং প্ল্যান করে খরচ করলেও সঞ্চয় বাড়ে। কীভাবে এই সঞ্চয় করবেন, তা নিয়েই আজকের আলোচনা।
অনেকেই মাসে ৩০ হাজার টাকা বেতন পান। কিন্তু মাস শেষে হাতে মাত্র ২ বা ৩ হাজার টাকা বাঁচে। অনেক সময় সেটাও থাকে না। বেতন কম বলেই এমনটা হচ্ছে, এটা ভাবা খুব স্বাভাবিক। তবে শুধু আয় বাড়ানো নয়, বরং প্ল্যান করে খরচ করলেও সঞ্চয় বাড়ে। আপনি বাড়ি ভাড়া, মুদি বাজার, যাতায়াত, ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ এবং ইএমআইয়ের খরচ আলাদা করে হিসাব করুন। তাহলেই বুঝতে পারবেন ঠিক কোথায় বেশি টাকা বেরিয়ে যাচ্ছে।
210
৩০ হাজার টাকা বেতনের প্র্যাকটিক্যাল বাজেট
ধরে নেওয়া যাক, আপনার মাসিক বেতন ৩০ হাজার টাকা। শুরুতেই পুরো ১০ হাজার টাকা জমানোর টার্গেট নিলে অনেক পরিবারের পক্ষেই তা কঠিন হতে পারে। তাই খরচগুলোকে ঠিকমতো ভাগ করা জরুরি।
যেমন, বাড়ি ভাড়া ৭ হাজার, খাবার ও মুদি বাজার ৬ হাজার, ইলেকট্রিক-জল-ইন্টারনেট ২ হাজার, যাতায়াত আড়াই হাজার, চিকিৎসা ও জরুরি খরচ দেড় হাজার এবং ইএমআই ৩ হাজার টাকা। সব মিলিয়ে খরচ হলো ২২ হাজার টাকা। বাকি ৮ হাজার টাকা আপনি অনায়াসেই জমাতে পারেন।
310
ছোট ছোট খরচই একসময় বড় আকার নেয়!
"রোজ তো মাত্র ১০০-১৫০ টাকাই খরচ করছি"— এমনটা আমরা অনেকেই ভাবি। কিন্তু রোজ ১৫০ টাকা মানে ৩০ দিনে সাড়ে ৪ হাজার টাকা! এর মধ্যে চা, স্ন্যাকস, অনলাইন ডেলিভারি চার্জ বা অকারণে অটো ভাড়ার মতো ছোট খরচও থাকে। মাস শেষে কত বাঁচল, সেটা দেখার বদলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের টাকাটা আলাদা করে রাখুন। শুরুতে ১০ হাজার না পারলে অন্তত ৫-৬ হাজার টাকা আলাদা সেভিংস অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। পরের মাসগুলোতে এই পরিমাণ ধীরে ধীরে বাড়াতে পারেন।
ফ্যামিলি বাজেটে খাবারের খরচ একটা বড় অংশ জুড়ে থাকে। সপ্তাহে এক দিন মুদি বাজারের লিস্ট তৈরি করুন। ঘরে কী কী আছে, সেটা দেখেই নতুন জিনিস কিনুন। এতে অহেতুক খরচ কমবে। প্রয়োজনের বেশি সবজি কিনে নষ্ট করাটাও কিন্তু এক ধরনের লোকসান। সপ্তাহে বারবার বাইরে খাওয়ার বদলে বাড়িতেই রান্না করুন। এতে বেশ অনেকটা টাকা বাঁচবে। বিশেষ করে যাঁরা অফিসে যান, তাঁরা বাড়ি থেকে টিফিন নিয়ে গেলে অনেকটাই সাশ্রয় হয়।
510
ধার থাকলে সবার আগে কী করবেন?
আপনার যদি পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের বকেয়ার মতো চড়া সুদের ধার থাকে, তবে সঞ্চয়ের পাশাপাশি সেদিকেও নজর দিন। ক্রেডিট কার্ডে শুধু 'মিনিমাম ডিউ' মেটালে দীর্ঘমেয়াদে সুদের বোঝা অনেকটাই বেড়ে যায়। আবার ইমার্জেন্সি ফান্ড না রেখে সব জমানো টাকা লোন শোধ করতে দিয়ে দেওয়াটাও বুদ্ধিমানের কাজ নয়। তাই সবার আগে অন্তত কয়েক মাসের জরুরি খরচ সামলানোর মতো একটা ইমার্জেন্সি ফান্ড ধীরে ধীরে তৈরি করুন।
610
মাসে ১০ হাজার
তাহলে কি ১০ হাজার জমানো সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। এর জন্য আপনাকে বাইরের খাবার, অনলাইন অর্ডার, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং ছোটখাটো খুচরো খরচ কমাতে হবে। মাসে অন্তত ২ হাজার টাকা এদিক থেকে বাঁচাতে পারলেই আপনার সঞ্চয় ১০ হাজার ছুঁয়ে ফেলবে।
710
মাসে ১০ হাজার জমালে বছরে কত হয়?
মাসে ১০ হাজার টাকা জমালে ১২ মাসে আপনার ১ লক্ষ ২০ হাজার টাকা জমবে। মাসে ৮ হাজার জমালেও বছরে সেটা ৯৬ হাজার টাকা দাঁড়ায়। অর্থাৎ, "মাসে তো সামান্যই বাঁচছে" বলে যে টাকাটা আপনি অবহেলা করছেন, সেটাই টানা জমালে বড় অঙ্কে পরিণত হয়।
810
বেতন এলেই আগে সঞ্চয়!
তবে ৩০ হাজার টাকা বেতনের সব পরিবারকেই যে ১০ হাজার জমাতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বেশি বাড়ি ভাড়া, বাচ্চার পড়াশোনা, চিকিৎসা বা বড় ইএমআই থাকলে সঞ্চয় কম হতেই পারে। আসল কথা হলো, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা টার্গেট ঠিক করা এবং সেটা মেনে চলা। সহজ নিয়ম হলো: “বেতন এলেই আগে সঞ্চয়!”
910
৫ থেকে ১০ হাজার টাকা সরিয়ে রাখুন
৩০ হাজার টাকা বেতন হলে শুরুতেই ৫ থেকে ১০ হাজার টাকা সরিয়ে রাখুন। বাকি টাকায় সংসারের বাজেট করুন। যে মাসে টানাটানি, সে মাসেও সঞ্চয় পুরোপুরি বন্ধ না করে অন্তত ২-৩ হাজার টাকা জমানোর অভ্যাস বজায় রাখুন।
1010
বর্তমান বেতনেই খরচের হিসাব
বেতন বাড়লে তবেই জমাব— এমনটা ভাববেন না। বর্তমান বেতনেই খরচের হিসাব লিখে রাখুন। দরকারি আর অদরকারি খরচের ফারাক বুঝুন। ছোট অঙ্ক দিয়েই সঞ্চয় শুরু করুন। আজকের জমানো ১০০ টাকাও কালকের বিপদে ধার নেওয়ার হাত থেকে আপনাকে বাঁচাবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.