Income Tax Refund 2026: ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? বিরাট আপডেট

Published : Jul 28, 2026, 05:59 PM IST
Income Tax Refund 2026

সংক্ষিপ্ত

Income Tax Refund 2026: একাধিক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্নের টাকা চলে আসছে। ই-ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ৭-১০ দিনের মধ্যেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। বিশেষ করে, যাদের রিটার্নের তথ্য সহজ এবং কোনওরকম অসঙ্গতি নেই, তাদের ক্ষেত্রে দ্রুত রিফান্ডের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।

Income Tax Refund 2026: ইনকাম ট্যাক্স রিফান্ড নিয়ে কি চিন্তিত? ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নের কাজ ইতিমধ্যেই অনেকে সেরে ফেলেছেন (Income Tax Refund 2026)। এবার প্রশ্ন হচ্ছে, টাকা কবে আসবে? প্রসঙ্গত, ২০২৬ সালের আয়কর রিটার্ন ফাইল জমা দেওয়ার পর, বহু করদাতাই আগের তুলনায় অনেক দ্রুত রিফান্ড পাচ্ছেন। যেখানে আগে রিফান্ড পেতে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হত, এখন দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিটার্নের টাকা চলে আসছে। ই-ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ৭-১০ দিনের মধ্যেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। বিশেষ করে, যাদের রিটার্নের তথ্য সহজ এবং কোনওরকম অসঙ্গতি নেই, তাদের ক্ষেত্রে দ্রুত রিফান্ডের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে (Income Tax Refund Update)।

ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

উল্লেখ্য, আয়কর দফতরের সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারের অটোমেটিক সিস্টেম আরও উন্নত হওয়ায় টাকা রিফান্ড আসার সময় অনেকটা কমেছে। প্রি-ফিলড ডেটা, স্বয়ংক্রিয় তথ্য ভেরিফিকেশন এবং বিভিন্ন ডেটা সেন্টারের সমন্বয়ের জেরেই রিটার্নের ক্ষেত্রে দ্রুত প্রসেসিং সম্ভব হচ্ছে। তবে টাকা রিফান্ডের প্রক্রিয়া শুরু হয় ই-ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, ই-ভেরিফিকেশনের পর সাধারণভাবে রিফান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে সমস্ত তথ্য ঠিক থাকলে অনেকক্ষেত্রে তার আগেই টাকা রিফান্ড পাওয়া সম্ভব।

রিফান্ড পেতে আরও সময় লাগতে পারে?

তবে রিফান্ড দ্রুত পেতে হলে Taxpayer Information Summary (TIS), Form 26AS, Annual Information Statement (AIS) এবং TDS-সংক্রান্ত তথ্যের সঙ্গে রিটার্নের সময়ে দেওয়া তথ্যের হুবুহু মিল থাকা অত্যন্ত জরুরি। সেইসঙ্গে, সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে এবং সময়মতো ই-ভেরিফিকেশনের কাজটা করাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে ব্যাঙ্ক, সেই ব্যক্তিকে নিয়োগকারী সংস্থা, ব্রোকার এবং অন্যান্য জায়গা থেকে থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে রিটার্নের ডেটা মিলিয়ে দেখে আয়কর দফতর। ইনকাম ট্যাক্স রিফান্ডে দেরি হবে কেন? সামান্য তথ্যগত অসঙ্গতি ধরা পড়লে রিফান্ডের ক্ষেত্রে দেরি হতে পারে। ইনকাম ট্যাক্স রিফান্ডে দেরি হবে কেন? পাশাপাশি অতিরিক্ত যাচাইয়ের জন্য বিষয়টি বিবেচিত হলেও রিফান্ড পেতে আরও সময় লাগতে পারে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Today Kolkata: মঙ্গলবার অনেকটা কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Share Market Today: মঙ্গলেও ভারতীয় বাজারের সবুজের ছোঁয়া! সেনসেক্স নিফটি উভয়ের পয়েন্ট বেড়েছে