আজই শেষ দিন! e-KYC না করলে বাজারদরে কিনতে হবে গ্যাস সিলিন্ডার, এখনই চেক করুন স্ট্যাটাস

Published : Sep 30, 2026, 07:59 PM IST
lpg ekyc deadline extended august 23 2026 how to complete kyc online

সংক্ষিপ্ত

LPG e-KYC: আজ ৩০ সেপ্টেম্বর LPG গ্যাসের e-KYC করার শেষ দিন। সময়সীমার মধ্যে e-KYC না করলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহকদের সম্পূর্ণ বাজারদরে সিলিন্ডার কিনতে হবে। তাই আজই KYC সম্পন্ন করুন এবং স্ট্যাটাস চেক করে নিন।

e-KYC: আপনার বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন আছে? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। LPG গ্যাস গ্রাহকদের জন্য e-KYC আপডেট করার আজ, ৩০ সেপ্টেম্বর শেষ সুযোগ। তেল কোম্পানিগুলির (Indane, Bharat Gas, HP Gas) তরফে আগেই জানানো হয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে e-KYC না করলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এবং গ্রাহকদের সম্পূর্ণ বাজারদরে সিলিন্ডার কিনতে হবে। সরকার ভুয়ো গ্রাহক এবং একই ব্যক্তির একাধিক কানেকশন রুখতে এই e-KYC বাধ্যতামূলক করেছে। এর ফলে প্রকৃত গ্রাহকরাই ভর্তুকি পাবেন। কিন্তু শেষ তারিখ পর্যন্ত অনেক গ্রাহকই এখনও KYC করেননি বলে জানা যাচ্ছে। অনেকেই ভাবছেন KYC তো করাই আছে, তাহলে আবার কেন? আসলে অনেক সময় আধার লিঙ্ক থাকা সত্ত্বেও বায়োমেট্রিক ভেরিফিকেশন হয় না বা সার্ভারের সমস্যার কারণে KYC পেন্ডিং থেকে যায়। তাই করা থাকলেও একবার স্ট্যাটাস চেক করে নেওয়া বাধ্যতামূলক।

e-KYC না করলে কী হবে?

১. আপনার LPG ID ব্লক হয়ে যাবে। ২. আপনি আর ভর্তুকির টাকা পাবেন না। এখন ভর্তুকি ছাড়া সিলিন্ডারের দাম প্রায় ৯০০-১০০০ টাকা, ভর্তুকি থাকলে যা ৮০০ টাকার আশেপাশে পাওয়া যায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ১০০-২০০ টাকা বেশি দিতে হবে। ৩. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের কানেকশনও বাতিল হতে পারে। ৪. ভবিষ্যতে সিলিন্ডার বুকিং করতেও সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে বুকিং নেওয়াই বন্ধ করে দেওয়া হচ্ছে।

কারা করবেন e-KYC?

যাঁদের নামে গ্যাসের কানেকশন আছে, তাঁদের প্রত্যেককেই করতে হবে। পরিবারের অন্য কারও আধার দিয়ে হবে না। যাঁর নামে কানেকশন, তাঁর আধার এবং তাঁরই বায়োমেট্রিক বা ফেস ভেরিফিকেশন লাগবে।

কীভাবে e-KYC করবেন? দু'টি সহজ উপায়

১. ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সিতে গিয়ে (সবচেয়ে সহজ): আপনার গ্যাসের ডিলারের কাছে আধার কার্ড নিয়ে যান। সেখানে PoS মেশিনে আঙুলের ছাপ দিলেই ২ মিনিটে e-KYC হয়ে যাবে। কোনও টাকা লাগবে না। আজ যেহেতু শেষ দিন, তাই সকাল সকাল চলে যান, ভিড় হতে পারে।

২. অনলাইনে মোবাইল থেকে: আপনার গ্যাস কোম্পানির অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করুন - - Indane হলে - IndianOil ONE - Bharat Gas হলে - Hello BPCL - HP Gas হলে - HP Pay

অ্যাপে LPG ID / কনজিউমার নম্বর দিয়ে লগইন করুন। e-KYC অপশনে গিয়ে আধার নম্বর দিন। এরপর ফেস অথেন্টিকেশনের জন্য ক্যামেরা অন হবে, চোখের পলক ফেলতে বলবে। ভেরিফাই হলেই কাজ শেষ।

স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

অনেকেরই KYC করার পরও ‘Verification Pending’ দেখাচ্ছে। তাই অবশ্যই চেক করুন -

- http://mylpg.in ওয়েবসাইটে যান। - আপনার গ্যাস কোম্পানি (Indane/Bharat/HP) সিলেক্ট করুন। - ‘Check e-KYC Status’ বা ‘LPG ID’ অপশনে ক্লিক করুন। - আপনার LPG ID / কনজিউমার নম্বর / আধার নম্বর দিয়ে লগইন করুন। - ড্যাশবোর্ডে দেখুন e-KYC Status-এ ‘Completed’ বা ‘Verified’ লেখা আছে কি না। যদি ‘Pending’ বা ‘Not Done’ দেখায়, তাহলে আজই ডিলারের কাছে গিয়ে আবার করুন।

শেষ মুহূর্তের টিপস:

আজ রাত ১২টার পর এই সময়সীমা শেষ হয়ে যাবে। যদিও সরকার আগেও সময়সীমা বাড়িয়েছে, এবার না-ও বাড়াতে পারে। তাই ঝুঁকি না নিয়ে আজই কাজটি সেরে ফেলুন। ডিলারের কাছে গেলে আধার কার্ডের সঙ্গে গ্যাসের বই এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরটি নিয়ে যাবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারের বেসামরিক পেনশনভোগীদের 'ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন' সংক্রান্ত দাবি
Rice Industry Growth: শুধু চাল নয়, চালের তৈরি নানা পণ্যে লাভের মুখ দেখছে ভারতের চাল শিল্প