LPG Price: উৎসবের মরশুমে ফের ধাক্কা! দু'মাসে দ্বিতীয়বার বাড়ল গ্যাসের দাম, আজ থেকে কলকাতায় কত?

Published : Nov 01, 2026, 10:46 AM IST

LPG Price Hike: ১ নভেম্বর থেকে ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৯৭১ টাকা। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের দাম ও ঘরোয়া গ্যাসের দাম জানুন।

PREV
18
দিওয়ালির আগেই ফের ধাক্কা

উৎসবের মরশুমে ফের আমজনতার পকেটে টান। নভেম্বরের শুরুতেই বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম। গোটা দেশে পয়লা নভেম্বর থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

28
দু'মাসে দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি

পয়লা অক্টোবরের পর ১ নভেম্বর। পরপর দুই মাসে দাম বাড় রান্নার গ্যাসের। চলতি মাসের শুরুতেও ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। লাগাতার এই মূল্যবৃদ্ধিতে চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের।

38
কলকাতায় সবচেয়ে বেশি বৃদ্ধি

দেশের চার মহানগরের মধ্যে কলকাতাতেই সবচেয়ে বেশি দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের। এক ধাক্কায় ১৭ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হল ২ হাজার ৯৭১ টাকা।

48
দিল্লি ও মুম্বইয়ের নতুন দাম

দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৮২০ টাকা। মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪.৫০ টাকায়।

58
চেন্নাইয়েও বাড়ল দাম

চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাসের নতুন দাম হল ২ হাজার ৯৯৪.৫০ টাকা। এখনও পর্যন্ত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সবথেকে কম এই মেট্রো শহরে।

68
হোটেল-রেস্তরাঁয় বাড়তি খরচের আশঙ্কা

মূলত হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার হয় ১৯ কেজির এই সিলিন্ডার। ফলে খরচ বাড়ার আশঙ্কা। উৎসবের মরশুমে বাইরে খেতে গিয়ে বাড়তি টাকা গুণতে হতে পারে আমজনতাকে।

78
কেন বাড়ছে দাম?

বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দাম নিয়ন্ত্রণ করে দেশের তেল বিপণন সংস্থাগুলি। বর্তমানে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি, যার প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে। জানা গিয়েছে, সৌদি ও আলজেরিয়ার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে ভারতের বাজারেও।

88
গৃহস্থের জন্য স্বস্তি

ঘরোয়া ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম নভেম্বরেও অপরিবর্তিত। জুনে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হওয়ার পর গত ৩ মাস দাম বাড়েনি। কলকাতায় এখনও ৯৬৮ টাকাতেই মিলছে ঘরোয়া সিলিন্ডার।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories