Bank Holidays: মে মাসে একধাক্কায় ১২ দিন বন্ধ ব্যাঙ্ক? তালিকা দেখে নিন

Published : Apr 27, 2026, 05:53 PM IST

সামনের মাসে ব্যাঙ্কে কোনও জরুরি কাজ আছে? তাহলে এই খবরটা আপনার জন্য। RBI-এর ক্যালেন্ডার অনুযায়ী, মে ২০২৬-এ মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আগে থেকে ছুটির তালিকা দেখে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন।

PREV
18

এপ্রিল মার্চ প্রায় শেষের দিকে। আর সামনেই আসতে চলেছে মে মাস। মে মাসে আপনার যদি ব্যাংকে গুরুত্বপূর্ণ কোন কাজ থেকে থাকে। তাহলে আপনি অতি শীঘ্রই সেই কাজগুলো করে রাখুন। কারণ আগামী মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে (Bank Holiday)। জেনে নিন বিস্তারিত।

28

মে ২০২৬-এর শুরুতেই লং উইকেন্ড

আপনি যদি ব্যাঙ্কে কাজ করেন এবং মে মাসের শুরুতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তবে আপনার জন্য একটা ভালো খবর আছে। ১ মে শুক্রবার ছুটি, তারপর রবিবার। যদিও ২ মে (শনিবার) ব্যাঙ্ক খোলা থাকবে। তবে আপনি চাইলে শুক্র ও রবিবারের ছুটি কাজে লাগিয়ে একটা ছোট ট্রিপ প্ল্যান করতেই পারেন।

38

সূত্রের খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে জানানো হয়েছে কোন কোন শহরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

48

মে ২০২৬-এ কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?

১ মে (শুক্রবার): বুদ্ধ পূর্ণিমা/মে দিবস (নির্দিষ্ট কিছু রাজ্যে ছুটি)

৯ মে (শনিবার): দ্বিতীয় শনিবার এবং রবীন্দ্রজয়ন্তী

১৬ মে (শনিবার): স্টেট ডে (কিছু নির্দিষ্ট রাজ্যে)

২৩ মে (শনিবার): চতুর্থ শনিবার

২৬ মে (মঙ্গলবার): কাজী নজরুল ইসলাম জয়ন্তী (কিছু রাজ্যে ছুটি)

২৭ মে (বুধবার): ইদ-উল-আজহা (বকরি ঈদ) - দেশের বেশিরভাগ রাজ্যে ছুটি

২৮ মে (বৃহস্পতিবার): বকরি ইদের অতিরিক্ত ছুটি (কিছু রাজ্যে)

58

মে ২০২৬-এ ৫টি রবিবার ছুটি

৩ মে (রবিবার)

১০ মে (রবিবার)

১৭ মে (রবিবার)

২৪ মে (রবিবার)

৩১ মে (রবিবার)

68

মে ২০২৬-এ শেয়ার বাজার কবে বন্ধ থাকবে?

১ মে: মহারাষ্ট্র দিবসের জন্য বাজার বন্ধ থাকবে।

২৮ মে: বকরি ইদের জন্য ট্রেডিং হবে না।

এছাড়া শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই।

78

ব্যাঙ্ক বন্ধ থাকলেও জরুরি কাজ সারবেন কীভাবে?

সামনের মাসে ব্যাঙ্ক ১২ দিন বন্ধ থাকলেও, আপনি অনলাইন বা ডিজিটাল মাধ্যমে ২৪x৭ জরুরি কাজ সারতে পারবেন। Google Pay, PhonePe এবং Paytm (UPI) পেমেন্ট চালু থাকবে। টাকা তোলার জন্য ATM যথারীতি কাজ করবে। নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফান্ড ট্রান্সফার ও অন্যান্য অনলাইন কাজ বাড়ি বসেই করতে পারবেন। তবে মনে রাখবেন, চেক ক্লিয়ারেন্স বা পাসবুক প্রিন্টিংয়ের মতো কাজ ছুটির দিনে হবে না।

88

তাহলে তারিখগুলো দেখে রাখুন। এক নজরে দেখে নিন সপ্তাহান্তে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে

মে ৩ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মে ৯ – মাসের দ্বিতীয় শনিবার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মে ১০ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মে ১৭ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।

মে ২৩ – মাসের চতুর্থ শনিবার – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে

মে ২৪ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে

মে ৩১ – রবিবার সাপ্তাহিক ছুটি – সারাদেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories