Mother Dairy Milk Price Hike: আমূলের পর এবার বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম! লিটারে কত টাকা দিতে হবে জেনে নিন

Published : May 14, 2026, 10:24 AM ISTUpdated : May 14, 2026, 10:29 AM IST
Mother Dairy Milk Price Hike

সংক্ষিপ্ত

Mother Dairy Milk Price Hike: আমুল এবং মাদার ডেয়ারি দুধের দাম প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি বিভিন্ন ধরণের দুধ যেমন টোনড, ফুল ক্রিম, এবং গরুর দুধের উপর প্রভাব ফেলবে, যার নতুন দাম শীঘ্রই কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব পড়তে চলেছে।

Mother Dairy Milk Price Hike: বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যে দেশের নাগরিক নাগারে মুদ্রাস্ফীতির শিকার হচ্ছেন। প্রথমে প্রিমিয়াম পেট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ডিজেল এবং সম্প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। এখন দুধের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আমুল, মাদার ডেয়ারি এবং এর পাশাপাশি সমস্ত ডেয়ারি প্রোডাক্ট এর দাম বাড়তে চলেছ। এই বর্ধিত দাম আগামী ১৪ মে থেকে কার্যকর হবে।

বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম-

আমুল প্রতি লিটার দুধের দাম ২ টাকা পর্যন্ত বাড়িয়েছে। এর পরে, মাদার ডেয়ারি দুধের দাম অবিলম্বে বাড়ানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার থেকে মাদার ডেয়ারির ছয়টি পণ্যের দাম বাড়বে। উল্লেখ্য যে, আমুলও সম্প্রতি দেশব্যাপী দুধের দাম বাড়িয়েছে। আমুলও প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে।

আমুল এবং মাদার ডেয়ারি উভয়ই তাদের মোট বিক্রয়লব্ধ আয়ের প্রায় ৭৫-৮০% সরাসরি দুধ উৎপাদনকারীদের কাছে বিতরণ করে। মাদার ডেয়ারি সারা দেশে প্রতিদিন প্রায় ৫৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে এবং দিল্লি-এনসিআর অঞ্চলে এটি একটি প্রধান সরবরাহকারী। দিল্লি-এনসিআর এবং উত্তর প্রদেশে আমুলের নতুন দর অনুযায়ী, ৫০০ মিলি 'স্লিম অ্যান্ড ট্রিম' দুধের প্যাক ২৭ টাকায়, 'ফ্রেশ' ৩০ টাকায়, 'কাউ মিল্ক' ৩১ টাকায় এবং 'গোল্ড' ৩৬ টাকায় পাওয়া যাবে।

মহিষের দুধের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে, ফলে এর নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮০ টাকা। মাদার ডেয়ারিও তাদের দাম সংশোধন করেছে। বাল্ক টোনড দুধের দাম প্রতি লিটার ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ টাকা করা হয়েছে। প্যাকেটজাত ফুল ক্রিম দুধের দাম এখন প্রতি লিটার ৭২ টাকা হবে। প্যাকেটজাত টোনড দুধের দাম লিটার প্রতি ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে, অন্যদিকে ডাবল-টোনড দুধের দাম লিটার প্রতি ৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, গরুর দুধের দামও লিটার প্রতি ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Reserves Legal Limits: বাড়িতে এর বেশি সোনা থাকলেই হতে পারে জেল! জেনে নিন নিয়ম-বিধি
Gold Trade Tariff Hike: অতিরিক্ত শুল্কের কারণে বিপর্যস্ত স্বর্ণ ব্যবসা! উদ্বিগ্ন ক্ষুদ্র উদ্যোক্তারা, চোরাচালানের আশঙ্কা