Multibagger Stock Highest Return: ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যে শেয়ারের দাম ছিল ২.২২ টাকা। সেই স্টকের দামই বর্তমানে বৃদ্ধি পেয়ে ১৩৮ টাকা হয়েছে। যা ৬০০০% এর বেশি রিটার্ন দিয়েছে।
শেয়ার বাজারে আজকাল বহু মানুষ বিনিয়োগ করে থাকেন। তবে লাভের মুখ দেখতে গেলে ধৈর্য ধরা জরুরি। লং টার্ম ইনভেস্টমেন্ট সবসময় কার্যকরী হয়। আর এই ধরনের শেয়ারগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। এইরকমই একটি স্টকের নাম হল ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে, শেয়ারটির দাম ছিল ২.২২ টাকা। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ১৩৮ টাকায় পৌঁছে গেছে।
25
সংস্থাটির শেয়ার বৃদ্ধির মূল কারণ কী?
এই সংস্থাটি পাওয়ার কেবল এবং হাই-ভোল্টেজ তার উৎপাদন করে থাকে। এটি বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ এবং শিল্পক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রিপোর্ট বলছে, এই কোম্পানির অর্ডার বুক এবং রাজস্ব ক্রমাগত বাড়ছে। সেটিই সম্ভবত সংস্থাটির শেয়ার বৃদ্ধির মূল কারণ।
35
ডায়মন্ড পাওয়ার স্টক
শুধুমাত্র ২০২৩ সালের শেষেই এই স্টকটি ৬০০% এর বেশি বৃদ্ধি পেয়েছিল এবং পরের বছর আরও ৮০০% বেড়েছে। মাঝে সামান্য লাভ তোলার জেরে দরপতন হলেও, এটি আবার স্থিতিশীল হয়ে লেনদেন শুরু করে দেয়।
হিসাব অনুযায়ী, গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যিনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, আজ সেই মূল্য প্রায় ৬২ লক্ষ টাকাতে পৌঁছে গেছে। অর্থাৎ, ৬,০০০% এরও বেশি বৃদ্ধি।
55
শেয়ার বাজারের রিটার্ন
Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.