New Aadhaar App: UIDAI সূত্রে জানানো হয়েছে, নতুন এই অ্যাপের প্রধান লক্ষ্য হল, আধার সংক্রান্ত জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে পুরোপুরিভাবে কমানো। সংস্থাটির পুরনো mAadhaar অ্যাপটি বন্ধ করে চালু করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি আধার অ্যাপ।
আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে এবার আরও কড়া নিরাপত্তা। গোপনীয়তা এবং ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। সংস্থাটির পুরনো mAadhaar অ্যাপটি ধীরে ধীরে বন্ধ করে তার পরিবর্তে চালু করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি আধার অ্যাপ। গত ২৮ জানুয়ারি ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল এই অ্যাপ্লিকেশনটি (Aadhaar mobile app)।
25
ডিজিটাল ভেরিফিকেশন করা যাবে
UIDAI সূত্রে জানানো হয়েছে, নতুন এই অ্যাপের প্রধান লক্ষ্য হল, আধার সংক্রান্ত জালিয়াতি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে পুরোপুরিভাবে কমানো। সেই কারণেই, নতুন এই অ্যাপটিতে ফেস অথেনটিকেশন, QR কোডের মাধ্যমে পরিচয় যাচাই এবং ব্যবহারকারীর সম্মতির উপর ভিত্তি করে তথ্য শেয়ার করার মতো একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। নতুন এই আধার অ্যাপে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে QR কোডের মাধ্যমে ডিজিটাল ভেরিফিকেশন করা যাবে এবং ব্যবহারকারী চাইলে, তবেই শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে শেয়ার করতে পারবেন (Aadhaar app online update)।
35
ব্যবহারকারীদের নিয়ন্ত্রণও আরও জোরদার হবে
তার ফলে, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যেমন বাড়বে, ঠিক তেমনই আধার কার্ডের ডেটার উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণও আরও জোরদার হবে। নতুন অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারগুলির মধ্যে রয়েছে ফেস আইডি-র মাধ্যমে আধার অথেনটিকেশন, QR-ভিত্তিক কন্ট্যাক্ট কার্ড শেয়ারিং এবং একটি মাত্র ক্লিকেই বায়োমেট্রিক লক-আনলক সিস্টেম।
একটি মোবাইলে সর্বাধিক পাঁচটি আধার প্রোফাইল যুক্ত করার সুযোগও থাকছে এই অ্যাপে। পাশাপাশি থাকছে মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট করার মতো সুবিধাও। এখন প্রশ্ন হচ্ছে যে, পুরনো mAadhaar থেকে কি নতুন অ্যাপে ডেটা ট্রান্সফার করতে হবে? UIDAI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ব্যবহারকারীদের পুরনো mAadhaar অ্যাপ থেকে কোনও ডেটা আলাদা করে ট্রান্সফার করতে হবে না।
55
OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন
নতুন অ্যাপটি ইনস্টল করার পর, আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং ফেস অথেনটিকেশন প্রসেস শেষ করে নতুন করে নিজের প্রোফাইল সেট-আপ করলেই অ্যাপটি সহজে ব্যবহার করা যাবে। প্রথমে গুগল প্লে-স্টোর থেকে নতুন Aadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর আধার নম্বর এবং mAadhaar PIN ব্যবহার করে লগ-ইন করার পর, OTP ভেরিফিকেশন সম্পন্ন করুন। বায়োমেট্রিক অথবা ফেস অথেনটিকেশন প্রসেস শেষ করে, অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি ৬ সংখ্যার পাসকোড সেট করতে পারেন।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.