পড়াশোনার জন্য, গাড়ি কেনা, জরুরি চিকিৎসার খরচ সহ বিভিন্ন ব্যয় মেটাতে মানুষ পার্সোনাল লোন নিয়ে থাকেন। আমাদের জরুরি প্রয়োজনে পার্সোনাল লোনই সহায়ক হয়। ব্যাঙ্ক সহ অনেক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান কম সুদ, কম ইএমআই-এর লোভ দেখিয়ে পার্সোনাল লোন দিয়ে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষই পার্সোনাল লোনের জন্য আবেদন করার পরেও তা না পাওয়ায় হতাশ হন। পার্সোনাল লোন সহজে পাওয়ার জন্য আপনার কাছে সঠিক ডকুমেন্ট থাকা অত্যন্ত জরুরি। পার্সোনাল লোন সহজে পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট থাকা দরকার, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
25
১. প্যান কার্ড (Pan Card)
পার্সোনাল লোনের জন্য আবেদনকারী প্রত্যেককে অবশ্যই প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর জমা দিতে হবে। এটি আয়কর সম্পর্কিত প্রতিটি লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তাই এই ডকুমেন্টটি আপনার কাছে থাকা আবশ্যক।
২. আধার কার্ড (Aadhar Card)
পার্সোনাল লোনের জন্য আবেদন করার সময় আধার নম্বর অবশ্যই চাওয়া হয়। এটি ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র হিসাবে কাজ করে, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
35
৩. পে স্লিপ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট
আপনার লোন পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য, ব্যাঙ্ক বা অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থাগুলি আপনার ৩ মাসের পে স্লিপ (Pay Slip) জমা দিতে বলবে। ঋণ প্রদানকারী সংস্থাগুলি আপনার হাতে থাকা নগদ টাকার ভিত্তিতে আপনার ক্যাশ ফ্লো মূল্যায়ন করে। মোট বেতন এবং হাতে পাওয়া বেতনের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকায় পে স্লিপ জমা দিতে বলা হয়।
যদি আপনার সংস্থা পে স্লিপ না দেয়, তাহলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন জমা হয় তার স্টেটমেন্ট চাওয়া হবে। সেক্ষেত্রে শেষ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে হতে পারে। বর্তমানে বেশিরভাগ সংস্থাই পে স্লিপের পরিবর্তে ব্যাঙ্ক স্টেটমেন্টই বেশি করে চায়।
কিছু সংস্থা পার্সোনাল লোনের আবেদনকারীদের পরিচয়পত্র এবং নিয়োগপত্রের মতো কর্মসংস্থানের প্রমাণপত্রও চাইতে পারে। এছাড়াও, কিছু ঋণ প্রদানকারী সংস্থা আপনার সাম্প্রতিক বেতন বৃদ্ধির চিঠিও চাইতে পারে।
৫. গ্যারান্টার (Guarantor)
পার্সোনাল লোন নেওয়ার জন্য আপনার গ্যারান্টার হিসেবে 'Reference Contacts' নামে আপনার বাবা-মা, ভাই-বোনের মতো নিকটাত্মীয়দের মোবাইল নম্বর এবং বিবরণও চাওয়া হয়। এর জন্যও আপনাকে প্রস্তুত থাকতে হবে।
55
৬. ক্রেডিট স্কোর (Credit Score)
পার্সোনাল লোন পাওয়ার জন্য ক্রেডিট স্কোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ক্রেডিট স্কোর, যা আপনার ঋণ যোগ্যতা পরিমাপ করে, তা দেখিয়ে দেয় যে আপনি আগে নেওয়া লোনগুলি সঠিকভাবে পরিশোধ করেছেন কিনা বা অন্য কোনো লোন বকেয়া আছে কিনা। আগে ৭০০ ক্রেডিট স্কোর থাকলে লোন পাওয়া যেত, কিন্তু এখন ক্রেডিট স্কোর ৭৫০ হলে খুব সহজেই লোন পাওয়া যায়।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.