Fuel Price Hike: পুজোর মরশুমেই বড় ধাক্কা! একলাফে ৫ টাকা বাড়ল পেট্রোল, ডিজেলেও ৩ টাকা

Published : Oct 12, 2026, 01:20 PM IST
petrol price hike 5 rupees diesel price hike 3 rupees 12 october fuel price bsm

সংক্ষিপ্ত

Petrol & Diesel Price: পুজোর আগে ফের জ্বালানির দামবৃদ্ধি! জিয়ো-বিপি পাম্পে লিটারপিছু ৫ টাকা বাড়ল পেট্রোল, ডিজেলের দাম বাড়ল ৩ টাকা। ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর, জানুন বিস্তারিত।

পুজোর মরশুমা জ্বালানির দাম বৃদ্ধি। একধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রোল আর ডিজেলের দাম। যারা নিয়মিত গাড়ি নিয়ে বার হন তাদের সমস্যা এই উৎসবের মরশুমে আরও কিছুটা হলেও বাড়ল। পেট্রোলের দাম লিটার প্রতি ৫টাকা আর ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি সংস্থা জিও বিপি। রবিবার ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। তবে স্বস্তির খবর বাকি তেল সংস্থাগুলি এখনও পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করেনি।

আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম

আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১১৩.৫১ টাকা। ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোল আর ডিজেলের দাম ১০২.১২ ও ৯৫.২০ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোল আর ডিজেলের দাম ১১১.৬৮ টাকা ও ৯৯.৫৬ টাকা। চেন্নাইয়ে দাম ১০৭.৭৭ ও ৯৯.৫৫ টাকা।

দামবৃদ্ধির পরে...

জিও-বিপির পাম্পগুলিতে দাম বৃদ্ধির পরে নতুন দাম কিছুটা হলেও বেড়েছে। পেট্রোলের জন্য খরচ হবে লিটার প্রতি ১০৯.৮০ টাকা। ডিজেলের জন্য খরচ গুণতে হবে ৯৭.৭৫ টাকা। রাজ্যভিত্তিক কর ও স্থানীয় শুল্কের কারণে বিভিন্ন শহর ও রাজ্যে জ্বালানির দামের পার্থক্য হবে।

কেন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধির জেরে সরবরাহ ও বিপণনের খরচ বেড়েছে। তেমনই জানিয়েছে জিও-বিপি। বাড়তি খরচ সামলাতেই এই মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির কারণে চাপ বাড়বে ক্রেতাদের ওপর।

এর আগেও দাম বাড়িয়েছিল বেসরকারি সংস্থা

জিয়ো-বিপির আগে গত ৩ অক্টোবর পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল নায়ারা এনার্জি। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে পরপর দুই বেসরকারি জ্বালানি সংস্থা দাম বাড়াল। এই পরিস্থিতিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও কি একই পথে হাঁটবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে।

PREV
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

RBI Repo Rate: দেশে মূল্যবৃদ্ধি ছুঁতে পারে ৭ শতাংশ, রেপো রেট বাড়াতে পারে আরবিআই
ভারতের ধনীদের আয়ও আমেরিকার গরিবদের চেয়ে কম? বিশ্ব ব্যাঙ্কের তথ্যে বড় দাবি