Petrol Diesel Rate: টানা ১০ দিনে ৪ বার বেড়েছে দাম, আজ মঙ্গলবার কত টাকায় মিলছে জ্বালানি?

Published : May 26, 2026, 07:42 AM IST

সোমবার দেশজুড়ে পেট্রল ও ডিজেলের দাম বাড়ার পর, মঙ্গলবার কত বাড়ল দাম? দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই সহ প্রধান শহরগুলিতে আজকের জ্বালানির দাম জেনে নিন। 

PREV
16

সোমবার দেশজুড়ে বেড়েছিল পেট্রল ও ডিজেলের দাম। তার আগে শনিবারেও হয়েছিল মূল্যবৃদ্ধি। সোমবার দিল্লিতে পেট্রলের দাম লিটার পিছু বেড়েছিল আড়াই টাকা। ডিজেলের দামও বেড়েছিল রেকর্ড করা। তবে, আজ মঙ্গলবার আর বাড়েনি দাম। দেখে নিন আজ কোন শহরে কত টাকায় বিকোচ্ছে পেট্রল ও ডিজেল।

26

সোমবার দিল্লিতে পেট্রলের জাম বাড়ে ২.৬১ টাকা। ফলে পেট্রলের দাম হয় ১০২.১২ টাকা। ডিজেলের দাম ৯৫.২০ টাকা। আজও এই দামেই বিক্রি হবে পেট্রল ও ডিজেল।

36

সোমবার ২.৮৭ টাকা বেড়েছে দাম। আজও তা অপরিবর্তীত। কলকাতায় আজ পেট্রলের দাম লিটার প্রতি ১১৩.৫১ টাকা। ডিজেলের দাম ২.৮০ টাকা বেড়ে হয়েছে ৯৯.৮২ টাকা।

46

মুম্বইয়ে এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ১০৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা।

56

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় ৩ টাকা করে বেড়েছিল। এরপর ১৯ মে আরও ৯০ পয়সা দাম বাড়ে, ২৩ মে ৮৭ পয়সা দাম বৃদ্ধি করা হয়। সোমবার নতুন বৃদ্ধির পর গত ১০ দিনে পেট্রলের দাম মোট ৭ টাকারও বেশা বেড়ে দাঁড়ায়।

66

প্রসঙ্গত, এই দাম বৃদ্ধির পিছনে আছে ইরান ও united states-র সংঘাত। পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া এই উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে, যেভাবে দাম বেড়ে চলেছে পেট্রল ও ডিজেলের এতে অনেকের অনুমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়বে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories