PhonePe FD : ডিজিটাল পেমেন্ট অ্যাপ PhonePe এবার একটি নতুন আর্থিক পরিষেবা নিয়ে এল। এখন থেকে গ্রাহকরা PhonePe অ্যাপের মাধ্যমেই ফিক্সড ডিপোজিট (FD) এবং রেকারিং ডিপোজিট (RD)-এর সুবিধা পাবেন।
PhonePe FD: PhonePe একাধিক ব্যাঙ্ক ও NBFC-র সঙ্গে পার্টনারশিপ করেছে। ফলে গ্রাহকরা অ্যাপেই বিভিন্ন ব্যাঙ্কের FD তুলনা করে পছন্দমতো স্কিম বেছে নিতে পারবেন। একাধিক ব্যাঙ্কে করা FD একটি অ্যাপ থেকেই ম্যানেজ করা যাবে। RBI-এর নিয়ম মেনে DICGC দ্বারা প্রতিটি FD-তে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধাও থাকছে।
24
দৈনিক ১০০ টাকায় RD শুরু
PhonePe-র নতুন 'ডেইলি RD' ফিচারে দিনে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জমানো যাবে। UPI অটো-পে-র মাধ্যমে রোজ টাকা কেটে নেওয়া হবে। টানা ১৫ দিন টাকা জমা না দিলেও কোনও জরিমানা নেই। মাত্র ৭ দিন পরেই টাকা তোলার সুযোগও রয়েছে। গ্রাহকরা চাইলে যে কোনও সময় অটো-পে বন্ধ করতে পারেন।
34
FD বা ডেইলি RD কীভাবে শুরু করবেন?
PhonePe অ্যাপের 'Mutual Funds & Deposit' বিভাগে যান। 'Fixed Deposits' বা 'Daily RD' বেছে নিন। এরপর পার্টনার ব্যাঙ্ক বা NBFC, সময়সীমা (৭ দিন থেকে ১০ বছর) এবং টাকার পরিমাণ ঠিক করুন। PAN ও আধার দিয়ে ডিজিটাল ভেরিফিকেশন এবং নমিনির তথ্য দিন। সবশেষে UPI বা নেটব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করলেই আপনার FD বা RD চালু হয়ে যাবে।
PhonePe-র মতে, ভারতীয় পরিবারে FD এখনও সবচেয়ে নির্ভরযোগ্য সঞ্চয়ের উপায়। এই পরিষেবা ডিজিটাল হওয়ায় দেশের বহু মানুষ সহজে বিনিয়োগ করতে পারবেন। গ্রাহকরা অ্যাপ থেকেই নিজেদের FD বা RD দেখতে এবং প্রয়োজনে সহজেই টাকা তুলে নিতে পারবেন। এই ফিচার অল্প পরিমাণে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.