আগামী ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিট বা এফডি-র নিয়মে বড় বদল আনছে আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের সমস্ত শাখায় একই পরিমাণ টাকার ওপর সমান সুদ মিলবে এবং সুদের হার আগেই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
দেশের একটা বড় অংশের মানুষ ফিক্সড ডিপোজিট বা এফডি-র ওপর ভরসা করে। এফডি-র মাধ্যমেই নিশ্চিত আয় চান তারা। বাজারে বিনিয়োগের ঝুঁকি থেকে দূরে থাকতে ফিক্সড ডিপোজিটের ওপরই অধিকাংশ ভরসা করেন। এবার বদল হতে চলেছে ফিক্সড ডিপোজিটের নতুন নিয়ম। ১ অক্টোবর থেকে জারি হচ্ছে নতুন নিয়ম।
25
নতুন নিয়ম অনুসারে, এখন থেকে কোনও এক ব্যাঙ্কের সব শাখায় একই পরিমাণ টাকার উপর একই সুদ দিতে হবে। আলাদা সুদ দেওয়া যাবে না। এর ফলে গ্রাহকের ভীষণ সুবিধা হবে বলেই মনে করছে আরবিআই।
35
এতদিন অনেক ব্যাঙ্কই একই টাকার ওপর বিভিন্ন ব্রাঞ্চে আলাদা আলাদা সুদ দিত। যার ফলে একই দিনে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি ব্রাঞ্চে এফডি করা গ্রাহক এক সুদ পেতেন। অন্য ব্রাঞ্চে সেই একই টাকা ডিপোজিট করে মিলত আলাদা সুদ। এবার থেকে আর হবে না। এবার কোন ব্যাঙ্কের দমদমের শাখায় যান বা বর্ধমানের শাখায়- একই সুদ মিলবে।
এখন থেকে ফিক্সড ডিপোজিট ও বাল্ক ডিপোজিটের সুদের হার আগেই প্রকাশ করার নির্দেশ দিয়েছে আরবিআই। ব্যাঙ্কের ওয়েবসাইটে যে সুদের হার প্রকাশিত হবে, সেই অনুসারে ইন্টারেস্ট দিতে হবে। আরবিআই-র নতুন নিয়ম খুবই কার্যকরী হবে গ্রাহকদের পক্ষে। এখন থেকে এফডি করার আগেই সুদের হার জানা যাবে।
55
তেমনই ৩ কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থকে এখন থেকে বাল্ক ডিপোজিটের ধরা হবে। আর এই ধরনের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার প্রকাশের বিষয়ে নির্দিষ্ট সময়সীমাও মনে চলতে হবে ব্যাঙ্কগুলোকে। এক্ষেত্রে সুদের হার সকাল ১০টা নাগাদ ব্যাঙ্কের ওয়েবসাইটে দিয়ে দিতে হবে।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.