UPI-এ ১০০০০ টাকার ওপরে পেমেন্টে এবার অপেক্ষা ১ ঘণ্টার! RBI-এর প্রস্তাবে উদ্বেগে গ্রাহকরা

Published : Apr 13, 2026, 09:22 AM IST

RBI proposes: অনলাইন লেনদেন বা UPI-এর ওপর রাশ পরাতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা RBI। RBI প্রস্তাব দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ১০০০০ টাকার বেশি ডিজিটাল লেনদেনে এক ঘণ্টার বেশি সময় নিতে হবে। তবে এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।  

PREV
112
UPI পেমেন্টে বিপ্লব

স্মার্টফোনের মাধ্যমে এক নিমেষের মধ্যেই এক লক্ষ টাকা লেনদেন করতে পারে ভারতের আম জনতা। দিনে দিনে অনলাইন লেনদেন ভারতে বাড়ছে। এখন ভারতে বসে বিশ্বের একাধিক দেশেও অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করা যায়। কিন্তু এবার এই অনলাইন লেনদেনের ওপর রাশ পরাতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা RBI।

212
RBI-এর প্রস্তাব

RBI এবার অনলাইন লেনদেনের ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে। তবে এখনই কার্যকর হয়নি। প্রস্তাব নিয়ে আলোচনা পর্যালোচনা চলতে শুরু করেছে।

312
অনলাইনে লেনদেন ব্যবস্থা

ভারতে ডিজিটাল লেনদেনে বিল্পব ঘটানো এই ব্যবস্থার নাম ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI। এর নিয়ন্ত্রণকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা হল ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন বা NPCI। এটি স্বশাসিত সংস্থা হলেও RBI-এর নির্দেশেই কাজ করে।

412
RBI-এর প্রস্তাব

RBI প্রস্তাব দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ১০ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেনে এক ঘণ্টার বেশি সময় নিতে হবে। দ্রুত ইউপিআই লেনদেনে লাগাম পরাতেই এই প্রস্তাব RBI-এর।

512
RBI-এর প্রস্তাবের কারণ

RBI-এর এই প্রস্তাবের কারণ হল-

গত কয়েক বছর ডিজিটাল অর্থ প্রদান যেমন বেড়েছে তেমনই বেড়েছে সাইবার অপরাধ। অনেক সাধারণ মানুষ ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছে। হ্যাকারদের সামলাতেই এই সময় নেওয়ার কথা বলেছে RBI।

612
RBI-এর প্রস্তাব বাস্তবায়িত হলে

RBI-এর প্রস্তাব বাস্তবায়িত হলে UPI-এর মাধ্যমে ১০ হাজার টাকার বেশি একসঙ্গে পেমেন্ট করলে সেটা ততক্ষনাৎ অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এক জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই সময়সীমার মধ্যে লেনদেনটি বাতিল করার সুযোগ রয়েছে প্রেরকের হাতে।

712
কাদের জন্য প্রযোজ্য

RBI-এর প্রস্তাব অনুযায়ী এই জাতীয় নিয়মটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই নিয়মটি ব্যক্তি বিশেষে প্রযোজ্য হবে। দোকান,বাজার, স্কুল-কলেজের লেনদেন অপরিবর্তিত থাকতে পারে।

812
RBI-এর বক্তব্য

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই RBI সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে। বলেছে, দোকান-বাজারে ‘কুইক রেসপন্স’ (QR) কোড স্ক্যান করে বিল মেটাচ্ছে আমজনতা। ফলে সেখানে জালিয়াতির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। অন্য দিকে পুরনো কায়দা ছেড়ে নতুন পদ্ধতিতে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা। সেই ঘটনাগুলি সমীক্ষা করে ইউপিআই লেনদেনকে ঢেলে সাজার পরিকল্পনা করা হচ্ছে।

912
UPI লেনদেনে সমস্যা

UPI লেনদেনে একটা সমস্যা হল একবার টাকা দেওয়া হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে অন্যব্যক্তির অ্যাকাউন্টে চলে যায়। সেই টাকা সেই ব্যক্তি ফেরত না দিলে আর ফেরানো সম্ভব হয় না। আম জনতার সঞ্চিত অর্থ যাতে সুরক্ষিত থাকে তারজন্যই এবার এক ঘণ্টা বিলম্বের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্য়াঙ্ক।

1012
গোল্ডেন আওয়ার

নতুন নিয়ম চালু হলে, ১০ হাজার টাকার বেশি ব্যক্তিভিত্তিক লেনদেনে অর্থ প্রত্যাহারের যে সুযোগ ইউপিআই গ্রাহক পাবেন, তাকে ‘সোনালি ঘণ্টা’ বা ‘গোল্ডেন আওয়ার’ বলে উল্লেখ করতে চাইছে আরবিআই। রি‌জ়ার্ভ ব্যাঙ্কের কর্তা-ব্যক্তিরা মনে করেন, ততক্ষণে উদ্ভূত পরিস্থিতি যাচাই করার যথেষ্ট সুযোগ তিনি পাবেন। ফলে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হবে। তা ছাড়া এই ধরনের লেনদেনের ক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ পাবে সরকারি-বেসরকারি ব্যাঙ্ক।

1112
সন্দেহজনক পেমেন্ট চিহ্নিতকরণ

নতুন ব্যবস্থায় আরও একটি নিয়ম আনতে পারে আরবিআই, সেটি হল অস্বাভাবিক আর সন্দেহজনক পেমেন্টগুলি ব্যাঙ্কের মাধ্যমে চিহ্নিতকরণ। সেখানে দ্বিতীয়বার নিশ্চিত হওয়ার জন্য তথ্য চাইবার অধিকার পাবে ব্যাঙ্ক। এতে ইউপিআই লেনদেন কিছুটা স্লথ হতে পারে। তবে প্রতারণা পুরোপুরি আটকে দেওয়া যাবে বলেও মনে করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

1212
১০০০০ টাকাই কেন?

প্রতারকেরা ফোন করে ভুক্তোভোগীর থেকে তার থেকে কম অর্থ চাইতে পারে। এ ক্ষেত্রে যুক্তি হিসাবে সমীক্ষা রিপোর্টকে তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, ১০ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে জালিয়াতির অভিযোগের পরিমাণ প্রায় ৯৮ শতাংশ।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories