SBI Charges: SBI গ্রাহকদের জন্য বড় খবর! ১ অক্টোবর থেকে টাকা তুলতে গেলে লাগবে বাড়তি পয়সা

Published : Aug 20, 2026, 11:04 PM IST

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ ঘোষণা করেছে ব্যাঙ্ক। এই নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে।

PREV
15
অক্টোবর ১ থেকে নতুন চার্জ
নতুন নিয়ম অনুযায়ী, BSBD অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি মাসে প্রথম চারবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এই সীমা পার হলেই ব্যাঙ্কের শাখা থেকে টাকা তুললে প্রতি লেনদেনে ১৫ টাকা চার্জ লাগবে। এর সঙ্গে জিএসটি-ও যুক্ত হবে। ধরা যাক, কোনও গ্রাহক এক মাসে শাখা থেকে ছ'বার টাকা তুললেন। সেক্ষেত্রে প্রথম চারবার কোনও চার্জ লাগবে না। কিন্তু পঞ্চম ও ষষ্ঠবার টাকা তোলার জন্য প্রতিবার ১৫ টাকা করে চার্জ এবং জিএসটি দিতে হবে।
25
মাসে চারবার পর্যন্ত বিনামূল্যে
এই পরিবর্তনটি শুধুমাত্র SBI-এর বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টের (ব্রাঞ্চ চ্যানেল) জন্য প্রযোজ্য। এই অ্যাকাউন্টের প্রোডাক্ট কোড হল 1011-1701। মূলত যাঁরা ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা তোলেন, তাঁদের উপরই এই নতুন চার্জের প্রভাব পড়বে। তবে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে এই নিয়মকে গুলিয়ে ফেললে চলবে না। অ্যাকাউন্টের ধরন এবং লেনদেনের পদ্ধতির উপর ভিত্তি করে ব্যাঙ্কের নিয়ম আলাদা হতে পারে। তাই গ্রাহকদের উচিত, নিজেদের অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য চার্জের বিষয়ে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেওয়া।
35
কোন অ্যাকাউন্টে এই নিয়ম প্রযোজ্য?

45
SBI বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট কী?
বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট (BSBD) হল এক ধরনের বিশেষ সেভিংস অ্যাকাউন্ট, যা সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য তৈরি। এই অ্যাকাউন্টে সাধারণত কোনও ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। টাকা জমা দেওয়া বা তোলা, এই ধরনের প্রাথমিক পরিষেবাগুলি পাওয়া যায়। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এই অ্যাকাউন্টে কিছু বিশেষ নিয়ম এবং লেনদেনের সীমা থাকে। তাই এই অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা তোলার নতুন চার্জের বিষয়টি খেয়াল রাখতে হবে।
55
কারা বেশি প্রভাবিত হবেন?
যে সব BSBD অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি মাসে চারবারের বেশি ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা তোলেন, মূলত তাঁদের উপরই এই পরিবর্তনের প্রভাব পড়বে। যাঁরা এই সীমার মধ্যে লেনদেন করেন, তাঁদের কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। তবে যাঁদের প্রায়শই নগদ টাকার প্রয়োজন হয়, তাঁদের মাসে ক'বার টাকা তুলছেন সেদিকে নজর রাখতে হবে। ১ অক্টোবর, ২০২৬ থেকে চতুর্থবারের পর প্রতি লেনদেনে ১৫ টাকা এবং জিএসটি দিতে হবে। তাই আগে থেকে পরিকল্পনা করে টাকা তুললে এই বাড়তি খরচ এড়ানো সম্ভব।
Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories